প্রকাশিত: ০৪ নভেম্বর, ২০২৬ ২২:০৮
জামালগঞ্জে পুলিশের পৃথক বিশেষ অভিযানে ১৯০ পিস ইয়াবা ও এক কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া গ্রেপ্তার পরোয়ানাভুক্ত আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের ছেলাইয়া গ্রামের বাবুল মিয়ার ছেলে মুনছুর আলী (৩৭), ছোট ঘাগটিয়া গ্রামের মৃত আব্দুল হাসিমের ছেলে তুলা মিয়া (৫৫) এবং ফেনারবাঁক ইউনিয়নের বিষ্ণুপুর (বড়হাটি) গ্রামের মৃত অশ্বিনি সরকারের ছেলে অজিত সরকার (৬৫)।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে মুনছুর আলীর কাছ থেকে ৪০ পিস ইয়াবা, তুলা মিয়ার কাছ থেকে ১৫০ পিস ইয়াবা এবং অজিত সরকারের কাছ থেকে এক কেজি গাঁজা জব্দ করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে।
এদিকে, সিআর—৩১৩ নম্বর মামলায় গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত পিযুষ চন্দ্র শীল (৪৪) ও মুনসুন আলী (৪৮) নামের আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলাটিতে দণ্ডবিধির ৪২০/৪২২/৫০৬(২)/১০৯ ধারায় অভিযোগ রয়েছে।
জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বন্দে আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
উপজেলার খবর থেকে আরো পড়ুন