দিরাইয়ে অ‘গ্নি‘কাণ্ডে ক্ষ‘তি‘গ্রস্ত ১৩ পরিবারকে ত্রাণ সহায়তা, পুনর্বাসনের আশ্বাস

প্রকাশিত: ০৪ নভেম্বর, ২০২৬ ২২:১২

দিরাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৩টি পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন, সংসদ সদস্যের ব্যক্তিগত তহবিল ও বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্দশা লাঘবে চাল, নগদ অর্থ, কম্বল, শাড়ি ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে।

 


বুধবার বেলা ১১টায় দিরাই সরকারি খাদ্যগুদাম প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এসব সহায়তা বিতরণ করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সংসদ সদস্যের ব্যক্তিগত তহবিল থেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে ৫০০ কেজি করে চাল দেওয়া হয়েছে। এ ছাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি পরিবারকে ১০ হাজার টাকা, কম্বল, শাড়ি ও শুকনো খাবার প্রদান করা হয়। অন্যদিকে, বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের পক্ষ থেকে প্রতিটি পরিবারকে ৮ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
ত্রাণ বিতরণকালে দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজীব সরকার বলেন, অগ্নিকাণ্ডের আকস্মিক এ দুর্যোগে পরিবারগুলো ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে। তাদের এ দুর্দশা অত্যন্ত বেদনাদায়ক। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে সরকারি ও বেসরকারি পর্যায়ে সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে।

 


তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। এ লক্ষ্যে জেলা পর্যায়ে যোগাযোগ করা হয়েছে। পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্তদের ঘর নির্মাণের জন্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণের উদ্যোগ নেওয়া হবে।

 


এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য আব্দুর রশিদ চৌধুরী, দিরাই উপজেলা বিএনপির আহ্বায়ক আমির হোসেন, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির তালুকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মির্জা আবু ছাইদ, খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুশীতল সূত্রধর, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারুক সর্দার, সাবেক সাধারণ সম্পাদক সাব্বির মিয়া, উপজেলা বিএনপির সদস্য আবু সাঈদ চৌধুরী, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাহআলম মিয়া ও সাবেক সাধারণ সম্পাদক জুনেদ মিয়াসহ স্থানীয় নেতৃবৃন্দ।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার