প্রকাশিত: ০৬ নভেম্বর, ২০২৬ ১১:১৩
সংগৃহীত
পাকিস্তানি অভিনেত্রী সারা খান। দুই মেয়েকে নিয়ে সুখের সংসার তার। তবে ছোট মেয়ের জন্মের পর থেকে তাকে জনসমক্ষে আনেননি। সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রকাশ করেননি তার ছবি। অবশেষে পাঁচ মাস পর ছোট মেয়ে রনিয়ার মুখ দেখালেন সারা। জনপ্রিয় এক টেলিভিশন অনুষ্ঠানে প্রথমবারের মতো দর্শকদের সামনে এসেছে তার ছোট মেয়ের মুখ।
সম্প্রতি পাকিস্তানের উপস্থাপক নিদা ইয়াসিরের সঞ্চালনায় ‘গুড মর্নিং পাকিস্তান’ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হন সারা খান। গত ৪ অক্টোবর প্রচারিত ওই অনুষ্ঠানে তিনি প্রথমবারের মতো ছোট মেয়ে রনিয়াকে দর্শকদের সামনে আনেন।
এ সময় অভিনেত্রী জানান, জন্মের পর থেকেই মেয়েকে জনসাধারণের নজর থেকে দূরে রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন তারা। এ কারণে আগে রনিয়ার কোনো ছবি প্রকাশ করেননি। অনুষ্ঠানে রনিয়ার মুখ প্রথমবার দেখার সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন সঞ্চালক নিদা ইয়াসির।
সূত্র : ঢাকা পোস্ট
সাহিত্য ও সংস্কৃতি থেকে আরো পড়ুন