জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি

প্রকাশিত: ০৬ নভেম্বর, ২০২৬ ২২:২৬

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে জেলা প্রশাসন। আজ শনিবার (৭ নভেম্বর) এসব কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমিতে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার, মুক্তিযোদ্ধা ও আহত মুক্তিযোদ্ধাদের নিয়ে আলোচনা সভা। দুপুর ১২টায় একই স্থানে দেশাত্মবোধক গান পরিবেশনা।

 


এ ছাড়া দিবসের তাৎপর্য তুলে ধরে জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানে আলোচনা সভা, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হবে। জাতীয় শান্তি ও অগ্রগতি কামনায় সুবিধাজনক সময়ে মসজিদে মিলাদ—মাহফিল এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন থাকবে।

 


দিবসটি উপলক্ষে বিকাল ৩টায় সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে প্রদর্শনী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে। জেলার বিভিন্ন সিনেমা হল ও উন্মুক্ত স্থানে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস—সম্পর্কিত প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন করা হবে। পাশাপাশি জেলার সরকারি ও বেসরকারি শিশুপার্কগুলো উন্মুক্ত রাখা এবং বিনা টিকিটে শিশুদের প্রবেশের ব্যবস্থা করা হবে।

 


এ ছাড়া জেলার সরকারি হাসপাতাল, কারাগার, সরকারি শিশু পরিবার, শিশু পুনর্বাসন কেন্দ্র, প্রবীণ কল্যাণ কেন্দ্র, সেফ হোম ও শিশু বিকাশ কেন্দ্রসহ বিভিন্ন প্রতিষ্ঠানে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে। শহরের প্রধান প্রধান সড়ক ও সড়কদ্বীপ জাতীয় পতাকাসহ বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও রঙিন নিশান দিয়ে সজ্জিত করা হবে।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার