বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

প্রকাশিত: ০৭ নভেম্বর, ২০২৬ ১০:৪৮

সংগৃহীত ছবি

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমেছে। পাশাপাশি শক্তিশালী হয়েছে মার্কিন ডলার ও ট্রেজারি বন্ডের মুনাফা।

 

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (৬ নভেম্বর) যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় দুপুর ১টা ৫৪ মিনিটে স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম শূন্য দশমিক ৩ শতাংশ কমে ৪ হাজার ৭৪ দশমিক ৩৬ ডলারে দাঁড়ায়।

 

 

এর আগে দিনের লেনদেনে স্বর্ণের দাম ১ শতাংশের বেশি কমে প্রতি আউন্স ৪ হাজার ৩৩ দশমিক ২৯ ডলারে নেমেছিল।

 

তবে দিনের দরপতন সত্ত্বেও পুরো সপ্তাহে স্পট স্বর্ণের দাম বেড়েছে ৫ দশমিক ২ শতাংশ। এর ফলে গত আগস্টের পর চলতি সপ্তাহে স্বর্ণের সবচেয়ে ভালো সাপ্তাহিক মূল্যবৃদ্ধির রেকর্ড হওয়ার পথে রয়েছে।

 

 

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ডিসেম্বর মাসে সরবরাহের জন্য স্বর্ণের ফিউচার মূল্য শূন্য দশমিক ৯ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৭৪ দশমিক ৯০ ডলারে লেনদেন শেষ করেছে।

 

 

এদিকে বিশ্ববাজারে স্বর্ণের দামের ওঠানামার প্রভাব পড়ে বাংলাদেশের বাজারেও। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে দেশের বাজারে স্বর্ণের দাম নির্ধারণ করা হয়। তাই গহনা কেনার আগে ক্রেতাদের ক্যারেট অনুযায়ী স্বর্ণের বর্তমান দাম জেনে নেওয়া প্রয়োজন।

 

 

শনিবার (৭ নভেম্বর) দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকায়। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৬ হাজার ৭১৭ টাকা।

 

 

এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৮৬ হাজার ৯৯ টাকা। অন্যদিকে, সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ৫২ হাজার ৪০ টাকায়।

সূত্র:কালবেলা.কম
এসএ

আন্তর্জাতিক থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার