ইরানকে যে হুঁ/শি/য়ারি ট্রাম্পের

প্রকাশিত: ০৬ নভেম্বর, ২০২৬ ১১:২৭

সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তাকে হয়তো ইরানের বাকি অংশ ধ্বংস করতে হতে পারে এবং তার পরবর্তী পদক্ষেপ কী হবে তা সবাই শিগগিরই জানতে পারবেন।


বৃহস্পতিবার (৫ নভেম্বর) হোয়াইট হাউজের ওভাল অফিসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প এসব কথা বলেন। 

 

মার্কিন প্রেসিডেন্ট বলেন, এখন ভাবছি—এই লড়াই কি আমরা আরও সামনে নিয়ে যাব এবং একবারে শেষ দেখে ছাড়ব? যাতে এই ঝামেলা বা বিপদ আর কখনো ফিরে আসতে না পারে।

 

তিনি আরও যোগ করেন, যদি সম্ভব হয় তবে আমি দেশটির বাকি অংশ ধ্বংস না করতেই পছন্দ করব, তবে হয়তো আমাকে তা-ই করতে হতে পারে। আর আপনারা খুব শিগগিরই তা জানতে পারবেন।


ট্রাম্প উল্লেখ করেন, গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েল মিলে ইরানের বিরুদ্ধে যে যুদ্ধ শুরু করেছিল, তা এখনও থামেনি।  এই যুদ্ধের ক্ষয়ক্ষতি সামলে ইরানের আবার আগের মতো ঘুরে দাঁড়াতে অন্তত ২৫ বছর লেগে যাবে।

 

এদিকে, মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরান তাদের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ নিয়ে যুক্তরাষ্ট্রের কাছে একটি প্রস্তাব পাঠিয়েছে বলে যে খবর রটেছে, সে বিষয়ে জানতে চাওয়া হলে ট্রাম্প বলেন, ওয়াশিংটনের অংশগ্রহণ বা অনুমতি ছাড়া তারা কিছুই করছে না।


সূত্র: ঢাকা পোস্ট

আন্তর্জাতিক থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার