আ/ত্মহ/ত্যা/য় ঝাঁ/প দেন নদীতে, কা/মড়ে দেয় কুমি/র, পরে জীবিত উদ্ধার নারী

প্রকাশিত: ০৬ নভেম্বর, ২০২৬ ১১:৫২

সংগৃহীত

আত্মহত্যা করতে ঝাঁপ দিয়েছিলেন নদীতে। সেখানে তাকে আক্রমণ করে কুমির। পরে ডাকচিৎকার শুনে স্থানীয় বাসিন্দা ও পুলিশ ওই নারীকে জীবিত উদ্ধার করেছে। বুধবার রাতে ভারতের কর্ণাটক রাজ্যের উডুপি জেলার কুমারধারা নদীতে ঘটেছে এ ঘটনা।

 

পুলিশ জানিয়েছে, কুমিরের কামড়ে সামান্য আহত হয়েছেন ওই নারী। ব্যক্তিগত কিছু সমস্যা নিয়ে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন তিনি।

 

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার রাতে কুক্কে সুব্রহ্মণ্যর কুমারধারা সেতুর কাছে নদীতে ঝাঁপ দেন তিনি। নদীতে ঝাঁপ দেওয়া পরপরই তার ওপর আক্রমণ করে কুমির। এতে তিনি চিৎকার করে সাহায্য চান।

 

পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানালেন, চিৎকার শুনে কাছের একটি আবাসিক হোটেলের কর্মীরা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান। পরে স্থানীয়দের সহায়তায় তাকে নদী থেকে উদ্ধার করা হয়।

 

উদ্ধারের পর ওই নারীকে স্থানীয় একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরে তার কাউন্সেলিং করিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে বাড়িতে পাঠানো হয়েছে। এ ঘটনায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি। পরিবারের অনুরোধে পুলিশ ওই নারীর পরিচয় প্রকাশ করেনি।


সূত্র: আগামীর সময়.কম
 

আন্তর্জাতিক থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার