জানুয়ারিতেই বাংলাদেশে আসতে চাইছে ভারত

প্রকাশিত: ০৭ নভেম্বর, ২০২৬ ১০:৫০

সংগৃহীত ছবি 

দীর্ঘ অপেক্ষা এবং দুবার সফর স্থগিত হওয়ার পর অবশেষে আলোর মুখ দেখতে চলেছে বাংলাদেশ-ভারতের সাদা বলের সিরিজটি। আগামী বছরের শুরুতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারতীয় ক্রিকেট দল। ছয় ম্যাচের সাদা বলের সিরিজ খেলতে জানুয়ারির প্রথম সপ্তাহে ভারতীয় দলের বাংলাদেশে আসার সম্ভাবানা তৈরি হয়েছে। 

 

 

শুক্রবার এই আশাব্যঞ্জক খবর দিয়েছে ইন্ডিয়া টুডে। নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম জানায়, দুদেশের বোর্ডের মধ্যে এ বিষয়ে আলোচনায় ইতিবাচক অগ্রগতি হয়েছে। 

 

 

এখন অনেকটা পরিষ্কার যে, দীর্ঘদিন ধরে ঝুলে থাকা ভারতীয় দলের বাংলাদেশ সফর শেষতক আলোর মুখ দেখতে চলেছে। পূর্বনির্ধারিত এই সফরে ভারত তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে।

 

 

এদিকে দুই দেশের বোর্ডের সম্মতি থাকলেও ভারতীয় দলের বাংলাদেশ সফর নির্ভর করছে সেদেশের সরকারের অনুমোদনের ওপর। আগামী ৩ থেকে ৯ জানুয়ারি নিজেদের মাঠে ভারতের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার সূচি রয়েছে জিম্বাবুয়ের বিপক্ষে। এরপর ২১ জানুয়ারি শুরু হবে ভারত-অস্ট্রেলিয়া সিরিজ। 

 

 

ভারত যদি বাংলাদেশ সফরে আসতে চায়, তাহলে জিম্বাবুয়ে সিরিজের সূচিতে পরিবর্তন আনতে হবে তাদের।

 

 

শেষবার বাংলাদেশ সফরে ভারত এসেছিল ২০২২ সালে। সেবার তারা দুই ম্যাচের টেস্ট সিরিজ ছাড়াও তিনটি ওয়ানডে খেলেছিল। সাদা বলের সিরিজে বাংলাদেশ জিতেছিল ২-১ ব্যবধানে। যার পুনরাবৃত্তি নিশ্চয়ই এবারও দেখাতে চাইবে বাংলাদেশ দল।
সূত্র: যুগান্তর .কম
এমডি

খেলাধুলা থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার