স্পেনের দল ঘোষণা, ডাক পেলেন ৫ নতুন মুখ

প্রকাশিত: ০৭ নভেম্বর, ২০২৬ ১১:৫৬

সংগৃহীত ছবি 

উয়েফা নেশনস লিগের গ্রুপ পর্বে শেষ দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছেন স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে। ঘোষিত দলে চমক হিসেবে জায়গা পেয়েছেন আন্তর্জাতিক ফুটবলে এখনো অভিষেক না হওয়া পাঁচ ফুটবলার। তবে চোটের কারণে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে ছাড়াই দল সাজাতে হয়েছে স্প্যানিশ কোচকে।

 


গ্রুপের শীর্ষস্থান ধরে রাখার লড়াইয়ে আগামী ১২ নভেম্বর প্রাগে স্বাগতিক চেক প্রজাতন্ত্রের মুখোমুখি হবে স্পেন। এরপর ১৫ নভেম্বর নিজেদের মাঠ মেট্রোপলিটনো স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে খেলবে দে লা ফুয়েন্তের দল।

 


ঘোষিত স্কোয়াডে নতুন মুখ হিসেবে ডাক পেয়েছেন আলভারো ভালেস, হাকোবো রামোন, মার্ক রোকা, পাবলো বারিওস ও আন্দের বারেনেচেয়া। তাদের মধ্যে বারিওস ও বারেনেচেয়া এর আগেও দে লা ফুয়েন্তের অধীনে ক্লাব পর্যায়ে খেলেছেন। তবে জাতীয় দলের জার্সিতে এখনো অভিষেক হয়নি কারও।

 


এদিকে দলে ফিরেছেন গোলরক্ষক হুয়ান গার্সিয়া ও ডিফেন্ডার পেদ্রো পোরো। চোটের কারণে সেপ্টেম্বরে জাতীয় দলের হয়ে খেলতে পারেননি এই দুই ফুটবলার।

 

তবে সেপ্টেম্বর ও অক্টোবরের আন্তর্জাতিক বিরতির তুলনায় এবার বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে পাচ্ছেন না স্পেনের কোচ। চোটের কারণে দলে জায়গা হয়নি অধিনায়ক রদ্রি ও দানি ওলমোর। দে লা ফুয়েন্তের পরিকল্পনায় দুজনই গুরুত্বপূর্ণ সদস্য। এ ছাড়া ওয়েম্বলিতে জাতীয় দলের হয়ে খেলতে গিয়ে চোট পাওয়া এরিক গার্সিয়াও রয়েছেন দলের বাইরে।

 

 


সব মিলিয়ে পাঁচ নতুন মুখকে সুযোগ দিয়ে শেষ দুই ম্যাচের জন্য দল সাজিয়েছেন দে লা ফুয়েন্তে। এখন দেখার বিষয়, নতুনরা সুযোগ পেলে নিজেদের কতটা মেলে ধরতে পারেন।

 


স্পেনের ঘোষিত ২৭ সদস্যের দল

 


গোলরক্ষক: উনাই সিমন, দাভিদ রায়া, হোয়ান গার্সিয়া ও আলভারো ভায়েস।

 


ডিফেন্ডার: আয়মেরিক লাপোর্তে, পাও কুবরসি, মার্ক পুবিল, ডিন হাউসেন, পেদ্রো পোরো, জ্যাকোবো রামন, মার্ক কুকুরেয়া ও আলেহান্দ্রো গ্রিমালদো।

 


মিডফিল্ডার: ফাবিয়ান রুইজ, পেদ্রি, মিকেল মেরিনো, মার্টিন জুবিমেন্দি, আলেহান্দ্রো বায়েনা, ফেরমিন লোপেজ, পাবলো বারিওস ও মার্ক রোকা।

 


ফরোয়ার্ড: মিকেল ওইয়ারসাবাল, ফেরান তোরেস, রবার্তো ফের্নান্দেজ, লামিন ইয়ামাল, নিকো উইলিয়ামস, ইয়েরেমি পিনো ও আন্দের বারেনেচিয়া।
সূত্র: আরটিভি নিউজ .কম
এমডি

খেলাধুলা থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার