সান্তোসের দায়িত্বে নেইমার পরিবার: বাবা পরিচালক, ছেলে অধিনায়ক

প্রকাশিত: ০৭ নভেম্বর, ২০২৬ ১৩:০৮

সংগৃহীত ছবি 

ব্রাজিলিয়ান ফুটবল ক্লাব সান্তোস পরিচালিত হবে এক পরিবারের হাত ধরেই। দলের ব্যবস্থাপনা বিভাগের শীর্ষ পদে বসছেন বাবা নেইমার সিনিয়র এবং মাঠের নেতৃত্ব দেবেন ছেলে নেইমার জুনিয়র। শুক্রবার (৬ নভেম্বর) ব্রাজিলিয়ান এই ক্লাবটি আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।

 

 

দীর্ঘদিন ধরেই নিজের ছেলের ফুটবল এজেন্টের দায়িত্ব পালন করে আসছেন নেইমার সিনিয়র। বার্সেলোনা, প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ও সৌদি আরবের আল-হিলালে ক্যারিয়ারের অধ্যায় চুকিয়ে ২০২৫ সালে নিজের শৈশবের ক্লাব সান্তোসে ফিরে আসেন নেইমার জুনিয়র।

 

 

ছেলের এই ঘরের মাঠে ফেরাটা যেমন আবেগঘন ছিল, তেমনি বাবার এই নিয়োগ সেই তারকা ফুটবলারের প্রত্যাবর্তনকে ক্লাবটির অন্দরে একটি পারিবারিক প্রকল্পে রূপ দিয়েছে। এক নেইমার সামলাচ্ছেন প্রশাসনিক সিদ্ধান্ত, আর অন্যজন মাঠের লড়াইয়ে নেতৃত্ব দিচ্ছেন দলকে।

 

 

এমন সময় এই সিদ্ধান্ত এলো, যখন পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল। গত মৌসুমে কোনোমতে রেলিগেশন এড়ানো ‘এল পেইষে’ খ্যাত সান্তোস দল পয়েন্ট তালিকার নবম স্থানে রয়েছে, আর লিগে বাকি আছে মাত্র চার ম্যাচ।

 

 

অবশ্য দলের এই সংকটময় সময়ে মাঠে খুব একটা সাহায্য করতে পারছেন না দলের ১০ নম্বর জার্সিধারী নেইমার। একটি নিষেধাজ্ঞার কারণে সান্তোসের শেষ দুই ম্যাচে খেলতে পারছেন না তিনি, যা মৌসুমের এই চূড়ান্ত ও নির্ণায়ক মুহূর্তে দলের ওপর বাড়তি চাপ তৈরি করেছে।

 


নতুন নেতৃত্বের উচ্চাভিলাষ, সমর্থকদের ক্ষোভের বহিঃপ্রকাশ আর অধিনায়কের এই প্রত্যাবর্তন। সব মিলিয়ে সান্তোস তাদের পুরো ভবিষ্যৎ এখন নেইমার পরিবারের হাতে সঁপে দিয়েছে। এই জুয়া শেষ পর্যন্ত সফল হবে, নাকি গৌরবের চেয়ে বিতর্কের ঝড় তুলবে বেশি সেটাই এখন দেখার বিষয়।
সূত্র: কালবেলা .কম
এমডি

খেলাধুলা থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার