আর্জেন্টাইন নিকো পাজের রিয়ালে ফেরা নিয়ে যা জানাল কোমো

প্রকাশিত: ০৭ নভেম্বর, ২০২৬ ১১:০৪

সংগৃহীত ছবি 

নিকো পাজ শতভাগ কোমোরই খেলোয়াড় বলে জানিয়েছেন ক্লাবটির ক্রীড়া পরিচালক কার্লালবের্তো লুদি। একইসঙ্গে তিনি এ কথাও স্বীকার করেছেন, এই প্রতিভাবান আর্জেন্টাইন তারকার ভবিষ্যৎ নিয়ে রিয়াল মাদ্রিদের কাছে একটি বাই-ব্যাক ক্লজ রয়েছে।

 

 

লুদির এই বক্তব্যে পাজের ভবিষ্যৎ নিয়ে চলা গুঞ্জনের আপাতত অবসান ঘটল। চলতি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের অন্যতম সেরা পারফর্মার হিসেবে আবির্ভূত হয়েছেন পাজ। ৪ ম্যাচে ৩ গোলের পাশাপাশি ৫টি অ্যাসিস্ট করেছেন তিনি। ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে কোমোর ঐতিহাসিক ৪-১ ব্যবধানের জয়ে জোড়া গোল করার সঙ্গে একটি অ্যাসিস্টও ছিল তার।

 

 

এমন ফর্ম দেখে প্রিমিয়ার লিগের বড় ক্লাবগুলোর নজর কেড়েছেন এই তরুণ। চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড ও আর্সেনালের মতো ক্লাবগুলো তাকে দলে ভেড়াতে আগ্রহ প্রকাশ করেছে। অন্যদিকে, ২০২৭ সালের গ্রীষ্মের মধ্যে তাকে ফিরিয়ে নেওয়ার সুযোগ নিজেদের হাতেই রেখে দিয়েছে রিয়াল মাদ্রিদ।

 

 

এ বিষয়ে বারবার ওঠা গুঞ্জন নিয়ে লুদি বলেন, প্রতি বছরের নভেম্বর ও মার্চ মাসে এমন খবর ছড়ায় যে রিয়াল মাদ্রিদ তাদের সব খেলোয়াড়কে ফিরিয়ে নিচ্ছে। এ বছর তারা জাকোবো রামোনকে নিয়ে কথা বলছে, আর আগামী দুই মৌসুমে তারা নিকো পাজকে নিয়ে কথা বলবে।

 

 

গত গ্রীষ্মে পাজের চুক্তিতে থাকা বাই-ব্যাক ক্লজ কার্যকর করেছিল রিয়াল মাদ্রিদ, যার পর কোমো প্রায় ৬ কোটি ইউরোর বিনিময়ে তাকে স্থায়ীভাবে আবারও নিজেদের দলে ভেড়ায়। নতুন এই চুক্তিতে মাদ্রিদকে আরও একটি বাই-ব্যাক অপশন দেওয়া হয়েছে, যার আনুমানিক মূল্য ৮ কোটি ইউরো এবং এটি কেবল ২০২৭ সালের গ্রীষ্মকালীন দলবদলেই কার্যকর হবে।

 


চুক্তির শর্তগুলো স্পষ্ট করে লুদি বলেন, সত্যি বলতে, গত গ্রীষ্মে আমরা একটি দারুণ চুক্তি করেছি। নিকো পাজ শতভাগ কোমোর খেলোয়াড়। তবে নির্দিষ্ট তারিখ ও দলবদলের উইন্ডোর মধ্যে তাকে আবার কিনে নেওয়ার অধিকার রিয়াল মাদ্রিদের রয়েছে, যা এ ধরনের চুক্তির ক্ষেত্রে বেশ স্বাভাবিক।

 

 

তিনি জোর দিয়ে বলেন, পাজ যদি রিয়াল মাদ্রিদে ফিরেও যান, তবে তা কোমোর কাজের মানকে কোনোভাবেই ম্লান করবে না। দুই ক্লাবের মধ্যকার সুসম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেন, এমনকি যদি তা ঘটেও, তবে এই বিক্রি আমাদের কাজেরই স্বীকৃতি দেবে। ক্লাবের জন্য বড় সুফল বয়ে আনবে। আপাতত আমাদের উচিত এই ফুটবলারকে উপভোগ করা, কারণ সে সত্যিই এক অবিশ্বাস্য প্রতিভার নাম।
সূত্র: কালবেলা .কম
এমডি

খেলাধুলা থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার