তাহিরপুরে জাতীয় সমবায় দিবস পালিত

প্রকাশিত: ০৮ নভেম্বর, ২০২৬ ১২:৫২

ছবি : সংগৃহীত

তাহিরপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। রবিবার দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা হয়। সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। র‍্যালিতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা সমবায়ীগণ অংশ নেন।

 


পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপামনি দেবী। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা আশিষ আচার্য্য।

 


আলোচনা সভায় বক্তারা বলেন, সমবায় আন্দোলন গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সমবায়ের মাধ্যমে ক্ষুদ্র উদ্যোক্তা, কৃষক ও সাধারণ মানুষ আত্মনির্ভরশীল হচ্ছেন। সততা, শৃঙ্খলা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সমবায় সমিতিগুলোকে আরও কার্যকর করতে হবে।

 


সভায় উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্য, কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার