ধর্মপাশায় লরি চালককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড

প্রকাশিত: ০৮ নভেম্বর, ২০২৬ ১৮:৩৫

ধর্মপাশায় অনুমোদন ছাড়া মাটি পরিবহনের কাজে লরি ব্যবহারের দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক লরি চালককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। শনিবার রাতে উপজেলা হাসপাতাল সংলগ্ন এলাকায় এই ভ্রাম্যমাণ আদালতের অভিযানে লরি চালক কাজল মিয়াকে (২৬) এ অর্থদণ্ড দেওয়া হয়। কাজল মিয়া উপজেলার মহদীপুর গ্রামের বাসিন্দা। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও জনি রায়।

 


ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অনুমোদন ছাড়া মাটি পরিবহনের দায়ে মো. কাজল মিয়াকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার