প্রকাশিত: ০৮ নভেম্বর, ২০২৬ ১৮:৩১
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জ সদর হাসপাতালে পরিষ্কার—পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল। রবিবার বেলা সাড়ে ১১টায় জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনাজ্জির হোসেন, সদস্য সচিব জাহাঙ্গীর আলম, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) সুনামগঞ্জ জেলা শাখার আহ্বায়ক ডা. রফিকুল ইসলাম ও সদস্য ডা. সুজিত সরকার।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আহাদ জুয়েল, আনোয়ার আলম, ওমর ফারুক ও সামছুর রহমান, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল কাশেম দুলু এবং পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোশাররফ হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ও দায়িত্বপ্রাপ্ত দপ্তর সম্পাদক সাদিকুর রহমান চৌধুরী, সদস্য মাসুম বিল্লাহ, আতহাব কবির হাসান, শামীম আহমেদ, আসাদুজ্জামান সাগর, শাখাওয়াত হোসেন পলাশ, মোস্তাক আহমেদ ও তারেক হোসেন রাজসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
উপজেলার খবর থেকে আরো পড়ুন