প্রকাশিত: ০৮ নভেম্বর, ২০২৬ ১৯:২৩
‘সমবায়ে গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’— এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ধর্মপাশায় নানা কর্মসূচির মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। রবিবার বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায়। পল্লীজীবিকায়ন কর্মকর্তা তৌহিদুল ইসলাম সোহাগের পরিচালনায় বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা আসয়াদ বিন খলিল রাহাত, উপজেলা বিএনপির আহ্বায়ক লিয়াকত আলী, যুগ্ম আহ্বায়ক আব্দুল হক, এসএম রহমত, নুরুল ইসলাম বিএসসি, জুলফিকার আলী ভুট্টো, সদস্য মজিবুর রহমান মজুমদার, উপজেলা যুবদলের আহ্বায়ক শওকত আলী বেপারী, উপজেলা কৃষক দলের সভাপতি ফারুক আহমেদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ওবায়দুর মজুমদার, সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক রুহুল আমিন, সাংবাদিক সেলিম আহমেদ প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, সমবায় হচ্ছে সম্মিলিত উদ্যোগ ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আর্থসামাজিক উন্নয়নের অন্যতম মাধ্যম। দেশের অর্থনৈতিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন এবং কর্মসংস্থান সৃষ্টিতে সমবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ জন্য সমবায় কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে হবে। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্য, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উপজেলার খবর থেকে আরো পড়ুন