প্রকাশিত: ০৮ নভেম্বর, ২০২৬ ১৯:২৪
৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও সমবায় অফিসের যৌথ উদ্যোগে আলোচন সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে রাধারমণ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসলাম উদ্দিনের সভাপতিত্বে ও সমবায় অফিসের সহকারী আতিকুর রহমানের পরিচালনায় সভায় বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা মঞ্জুর আলম, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি তাজউদ্দিন আহমদ, পৌরসভার উপ প্রকৌশলী সতীশ গোস্বামী, ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মূর্শেদ আলম জগন্নাথপুর পৌরসভা শ্রমিক সমবায় সমিতির সমবায়ী নিজাম উদ্দিন, রৌয়াইল সমিতির সমবায়ী সুজন মিয়া , বনগাঁও সমিতির সমবায়ী আব্দুল আলী ও সমবায়ী নুরুজ্জামান মিয়া প্রমুখ।
সভায় বক্তারা বলেন, সমবায়ের মাধ্যমে কৃষি, মৎস্য চাষ এবং প্রাণিসম্পদসহ গ্রামীণ অর্থনীতির সার্বিক উন্নয়ন নিশ্চিত করা সম্ভব। এ জন্য গ্রামীণ জনগোষ্ঠীকে আরও ঐক্যবদ্ধ হয়ে সমবায় কার্যক্রমে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র আল কোরআন থেকে তেলোওয়াত করেন নজরুল ইসলাম। গীতা পাঠ করেন সমবায় কর্মকর্তা রাজমনি সিনহা। অনুষ্ঠানে দুজন সমবায়ীকে শ্রেষ্ঠ সমবায়ী হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়।
উপজেলার খবর থেকে আরো পড়ুন