তাহিরপুরে আগুনে সেমি অটো রাইস মিলসহ ৩ মিল পুড়ে ছাই

প্রকাশিত: ০৮ নভেম্বর, ২০২৬ ১৮:১৯

ক্ষতি ১০ লাখ টাকা

তাহিরপুর উপজেলার আনোয়ারপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যবসায়ী মাফিকুল ইসলামের সেমি অটো রাইস মিল, লাকড়ি মিল ও মসলা মিল পুড়ে ছাই হয়ে গেছে।


রবিবার ভোর ৪টায় আকস্মিকভাবে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা জানান, আগুনে মিলের ভেতরে থাকা ধান, চাল, লাকড়ি, মসলা, মেশিনপত্রসহ সবকিছু পুড়ে গেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

 


খবর পেয়ে স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে চেষ্টা করার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে সবকিছু পুড়ে ছারখার হয়ে যায়। আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।

 


আনোয়ারপুর বাজারের ব্যবসায়ী মিলন তালুকদার জানান, রবিবার ভোরবেলা আকস্মিক আগুনে ব্যবসায়ী মাফিকুল ইসলামের অপূরণীয় ক্ষয়ক্ষতি হয়েছে। তাকে সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজে পাচ্ছি না। একজন পরিশ্রমী ব্যবসায়ীর এভাবে সর্বস্ব হারানো সত্যিই বেদনাদায়ক। তিনি আগুন নেভাতে কাজ করা ফায়ার সার্ভিসের সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন। 
এ ঘটনায় বাজার ব্যবসায়ীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে সহযোগিতার জন্য স্থানীয় প্রশাসন ও বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বাজার ব্যবসায়ীরা।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার