মধ্যনগরে জাতীয় সমবায় দিবস পালিত

প্রকাশিত: ০৮ নভেম্বর, ২০২৬ ১৮:২৬

‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে মধ্যনগরে ৫৫তম জাতীয় সমবায় দিবস  উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে র‌্যালি বের হয়। র‌্যালি শেষে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 


মধ্যনগর উপজেলা সমবায় কর্মকর্তা শামছুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আবে হায়াত, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, মধ্যনগর থানার উপপরিদর্শক উৎপল কুমার সাহা, মধ্যনগর প্রেসক্লাবের সভাপতি এমএ মান্নানসহ বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধিরা।
বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনে সমবায়ের ভূমিকা গুরুত্বপূর্ণ। সমবায় সমিতিগুলোকে স্বচ্ছতা, জবাবদিহি ও সদস্যদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে পরিচালনার উপর গুরুত্বারোপ করেন বক্তারা।

 


অনুষ্ঠানে বিভিন্ন সমবায় সমিতির সদস্য, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি—পেশার মানুষ উপস্থিত ছিলেন।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার