প্রকাশিত: ০৮ নভেম্বর, ২০২৬ ২২:০৬
বিশ্বম্ভরপুর উপজেলায় সেফটি ট্যাংকের ভেতর থেকে দুইটি জীবন্ত কুকুরছানা সফলভাবে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। ফায়ার কর্মীদের এই মানবিক ও প্রশংসনীয় উদ্যোগে প্রাণে বেঁচে গেল অবুঝ প্রাণী দুইটি।
জানা যায়, সোমবার বিশ্বম্ভরপুর সবজি বাজারের একটি সেফটি ট্যাংকে অসাবধানতাবশত: দুইটি কুকুরছানা পড়ে যায়। ছানাগুলো উপরে উঠতে না পেরে ভেতরে আটকা পড়ে আর্তনাদ করতে থাকে। স্থানীয় লোকজন অনেক চেষ্টা করেও ব্যর্থ হয়ে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসকে বিষয়টি অবহিত করেন।
.jpg)
খবর পেয়ে বিশ্বম্ভরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার কামরান আহমেদ চৌধুরীর নেতৃত্বে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে ফায়ার কর্মীরা অত্যন্ত সতর্কতার সঙ্গে অভিযান চালিয়ে সেফটি ট্যাংক থেকে দুইটি কুকুরছানাকে সম্পূর্ণ সুস্থ ও জীবন্ত অবস্থায় উদ্ধার করেন।
এসময় ফায়ার সার্ভিসের এমন মানবিক ও দ্রুত পদক্ষেপের জন্য উপস্থিত স্থানীয় জনতা ও এলাকাবাসী ফায়ার সার্ভিস কর্তৃপক্ষের প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
উপজেলার খবর থেকে আরো পড়ুন