বিশ্বম্ভরপুরে স্বেচ্ছাসেবক দলের পরিচ্ছন্নতা অভিযান

প্রকাশিত: ০৯ নভেম্বর, ২০২৬ ১৯:০৩

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিশ্বম্ভরপুরে উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আঙিনায় এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা হাসপাতাল প্রাঙ্গণ পরিষ্কার—পরিচ্ছন্ন করার কাজে অংশ নেন। তাদের এ উদ্যোগ স্থানীয় জনসাধারণের প্রশংসা অর্জন করে।

 


অভিযানে অংশগ্রহণ করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোক্তার হোসেন, সদস্যসচিব এম. রনেল তালুকদার, যুগ্ম আহ্বায়ক আলী হোসেন, সেলিম আহমেদ ও আলামিন এবং সদস্য মো. আলম ও মো. কাশেমসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য বিভাগের মেডিকেল অফিসার ডা. রমজানুল হক অপু এবং উপজেলা তরুণ দলের সভাপতি শফিকুল হক বাসার।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার