প্রকাশিত: ০৯ নভেম্বর, ২০২৬ ২১:০৭
পরোয়ানা তামিলের সার্বিক মানদণ্ডে সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হয়েছেন ধর্মপাশা থানার উপপরিদর্শক (এসআই) মো. শরীফুল ইসলাম। এ কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ তাঁকে সম্মাননা স্মারক প্রদান করেছে জেলা পুলিশ।
সোমবার সকাল ১১টায় জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় সুনামগঞ্জের পুলিশ সুপার এবিএম জাকির হোসেন পিপিএম তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
এসআই মো. শরীফুল ইসলামের এ অর্জনে ধর্মপাশা থানার কর্মকর্তা, পুলিশ সদস্য ও কর্মচারীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। তাঁর এ সাফল্যে ধর্মপাশা থানা পরিবারের পক্ষ থেকে তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
তাঁর এ অর্জন পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠা, দক্ষতা ও কর্মতৎপরতার স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।
উপজেলার খবর থেকে আরো পড়ুন