প্রকাশিত: ০৯ নভেম্বর, ২০২৬ ২১:০৩
জন্ম ও মৃতুৃ্য নিবন্ধন কার্যক্রমে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে সুনামগঞ্জ সদর উপজেলা। চলতি বছরের অক্টোবর মাসে শতভাগ জন্ম ও মৃতুৃ্য নিবন্ধন সম্পন্ন করে সুনামগঞ্জ জেলায় প্রথম এবং সিলেট বিভাগে তৃতীয় স্থান অর্জন করেছে সদর উপজেলা।
এ উপলক্ষে সোমবার বিকালে উপজেলা পরিষদ হলরুমে ইউএনও মো. রুহুল আমিনের সভাপতিত্বে উপজেলা জন্ম ও মৃতুৃ্য নিবন্ধন টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে অক্টোবর মাসে শতভাগ জন্ম ও মৃতুৃ্য নিবন্ধন সম্পন্ন করায় উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাদের সম্মাননা সনদ দেওয়া হয়।
এ অর্জনে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদগুলোর কর্মকর্তা—কর্মচারীদের ভূমিকারও প্রশংসা করা হয় সভায়। জন্ম ও মৃতুৃ্য নিবন্ধন কার্যক্রমে এ সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে আরও আন্তরিকতার সঙ্গে কাজ করারও আহ্বান জানানো হয়।
উপজেলার খবর থেকে আরো পড়ুন