প্রকাশিত: ০৯ নভেম্বর, ২০২৬ ১৯:১২
সু.খবর ছবি
জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ, বিশেষ করে বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত নারীদের সক্ষমতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে তাদের নেতৃত্ব ও কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে ‘নারী অগ্রগতি’ প্রকল্পের সূচনা হয়েছে। উইমেনস পিস অ্যান্ড হিউম্যানিটারিয়ান ফান্ডের অর্থায়নে এবং ইউএন উইমেন বাংলাদেশের সহযোগিতায় প্রকল্পটি বাস্তবায়ন করছে ইয়ুথ ফর চেঞ্জ বাংলাদেশ ফাউন্ডেশন। প্রকল্পটির সহ—বাস্তবায়নে রয়েছে ইয়ুথনেট গ্লোবাল।
সোমবার সকাল ১০টায় পৌর শহরের মল্লিকপুরের উপজেলা পরিষদ মিলনায়তনে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন। প্রকল্পের প্রজেক্ট কো—অর্ডিনেটর জান্নাতুন্নাহার তান্নির সভাপতিত্বে সভায় কমিউনিকেশনস অ্যান্ড অ্যাডভোকেসি অফিসার মারজুবাহ আফরাহসহ স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি—বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, সামাজিক নেতৃবৃন্দ এবং তৃণমূলের নারী অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, দুর্যোগ প্রস্তুতি, জরুরি সাড়াদান ও পুনর্বাসন কার্যক্রমে নারীদের প্রত্যক্ষ নেতৃত্ব ও অভিজ্ঞতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্থানীয় সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীদের মতামত ও অগ্রাধিকারকে গুরুত্ব দিয়ে ইউনিয়ন পর্যায়ের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিতে তাঁদের সম্পৃক্ততা নিশ্চিত করার তাগিদ দেন বক্তারা।
.jpg)
অনুষ্ঠানে প্রকল্পের লক্ষ্য, পরিকল্পিত কার্যক্রম ও প্রত্যাশিত ফলাফল উপস্থাপন করা হয়। সুনামগঞ্জের সামগ্রিক বন্যা ও নদীভাঙন পরিস্থিতি বিবেচনায় নিয়ে দুর্যোগকালে নারীদের নিরাপত্তা, জীবিকা রক্ষা ও সামাজিক চ্যালেঞ্জের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এ সময় উপস্থিত নারী অংশগ্রহণকারীরা তাদের মাঠপর্যায়ের অভিজ্ঞতা, সমস্যা ও চাহিদার কথা সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দের সামনে তুলে ধরেন।
উপজেলার খবর থেকে আরো পড়ুন