প্রকাশিত: ০৯ নভেম্বর, ২০২৬ ১৯:১৪
সু.খবর ছবি
সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে ৩য় বারের মতো পুরস্কৃত হলেন দোয়ারাবাজার থানার ওসি মো. তরিকুল ইসলাম তালুকদার।
গত মাসে মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল, চোরাচালান দমন, মামলা নিষ্পত্তি ক্যাটাগরি ও আইন—শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করাসহ ভালো কাজের স্বীকৃতি স্বরূপ সুনামগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে জেলার সেরা ওসি হিসেবে প্রশংসাপত্র অর্জন করেন ওসি তরিকুল ইসলাম তালুকদার।
সোমবার সুনামগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত মাসিক ক্রাইম কনফারেন্স মিটিংয়ে সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন (পিপিএম) এর কাছ থেকে শ্রেষ্ঠত্ব অর্জনের এই পুরস্কার ও সনদ গ্রহণ করেন দোয়ারাবাজার থানার ওসি তরিকুল ইসলাম তালুকদার। এসময় জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দোয়ারাবাজার থানার ওসি তরিকুল ইসলাম তালুকদার চলতি বছর আরও দুইবার সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে পুরস্কৃত হন। এই অর্জনকে একক কোনো কৃতিত্ব হিসেবে না দেখে দোয়ারাবাজার থানার সকল কর্মকর্তা ও পুলিশ ফোর্সের সম্মিলিত প্রচেষ্টা এবং সততার ফসল বলে উল্লেখ করেছেন ওসি তরিকুল ইসলাম তালুকদার।
উপজেলার খবর থেকে আরো পড়ুন