বিশ্বম্ভরপুরে শ্যামা কালী পূজা ও ধর্মীয় কুইজ প্রতিযোগিতা 

প্রকাশিত: ০৯ নভেম্বর, ২০২৬ ১৯:১৬

সু.খবর ছবি

বিশ্বম্ভরপুর উপজেলায় যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে শ্রী শ্রী শ্যামা কালী পূজা, শ্মশান কালী পূজা ও দীপাবলি উদযাপিত হয়েছে। এ উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে ধর্মীয় কুইজ প্রতিযোগিতাসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়। 


রবিবার (৮ নভেম্বর) উপজেলার ফতেপুর ইউনিয়নের বাহাদুরপুর সার্বজনীন পূজা কমিটি এবং পলাশ ইউনিয়নের জনতা বাজার সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে এসব ধর্মীয় উৎসব উদযাপন করা হয়। দীপাবলি উপলক্ষে উপজেলার বিভিন্ন সনাতনী গ্রামে, মন্দির ও বাড়িতে বর্ণিল আলোকসজ্জা, প্রদীপ ও মোমবাতি প্রজ্বালনের মাধ্যমে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।

 


বাহাদুরপুর সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে শ্যামা কালী পূজা উপলক্ষে পূজা—অর্চনা, আরতি প্রতিযোগিতা, আলোকসজ্জা, ধর্মীয় কুইজ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও মহাপ্রসাদ বিতরণসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

 


শিশু—কিশোর ও শিক্ষার্থীদের মধ্যে ধর্মীয় জ্ঞান ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এসআরএমকে বন্ধু মহলের উদ্যোগে ‘ধর্মীয় কুইজ প্রতিযোগিতা হয়। প্রতিযোগিতা শেষে রাতে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
এসআরএমকে বন্ধু মহলের সভাপতি মুকুল বর্মন ও সদস্য সচিব রানা বর্মনের পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাহাদুরপুর সার্বজনীন পূজা কমিটির সভাপতি রণজিত বর্মন।


অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বিশ্বম্ভরপুর উপজেলা শাখার সভাপতি স্বপন কুমার বর্মন, বিশিষ্ট সমাজসেবক মো. জিয়াউল হক তুহিন, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক সুমন চক্রবর্তী, গ্রামের মুরব্বি অলিন্দ্র বর্মন, ফতেপুর ইউনিয়ন পরিষদের সদস্য মো. সিরাজ মিয়া, উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ—সাংগঠনিক সম্পাদক সুমন বর্মন, এসআরএমকে বন্ধু মহলের যুগ্ম আহ্বায়ক কাজল বর্মন ও সনদ বর্মন।
এ ছাড়া গ্রামের রনু বর্মন, মন্টু বর্মন, রমেন্দ্র বর্মন, সুবল বর্মন, ঝন্টু বর্মন, বরুণ বর্মনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার