বিশ্বম্ভরপুরে ১৫ দিনব্যাপী অনূর্ধ্ব—১৪ সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন

প্রকাশিত: ০৯ নভেম্বর, ২০২৬ ১৯:২২

সু.খবর ছবি

বিশ্বম্ভরপুরে তৃণমূল পর্যায়ে সাঁতার শিক্ষা সম্প্রসারণ ও দক্ষ সাঁতারু গড়ে তোলার লক্ষ্যে ১৫ দিনব্যাপী অনূর্ধ্ব—১৪ সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার সুনামগঞ্জ জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এবং ২০২৬—২৭ অর্থবছরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় বিশ্বম্ভরপুর উপজেলা প্রশাসনের পুকুরে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

 


জেলা ক্রীড়া অফিসার মো. সোহাগ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্র্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সকিনা আক্তার।

 


উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য মো. জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা ক্রীড়া অফিসার মো. সোহাগ মিয়া। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির নেতা ও সাবেক প্রধান শিক্ষক সৈয়দ রমিজ উদ্দিন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. আশিকুর রহমান আশিক, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেত্রী মদিনা আক্তার, বিশ্বম্ভরপুর প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার বর্মন, উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বির্জন বিশ্বাস, তাহিয়া একাডেমি, অনন্তপুর, ফতেপুর, বিশ্বম্ভরপুরের পরিচালক ও সাঁতার প্রশিক্ষক শফিউল আলম, লাইভ সংবাদকর্মী মো. শাহনুর আলম এবং ক্রীড়া শিক্ষক খালেদা আক্তারসহ অন্যান্য অতিথিবৃন্দ।

 


বক্তারা বলেন, শিশুদের সাঁতার শেখানো অত্যন্ত জরুরি। তৃণমূল পর্যায় থেকে দক্ষ সাঁতারু তৈরি করার পাশাপাশি পানিতে ডুবে শিশুদের অনাকাঙ্ক্ষিত মৃত্যু রোধে এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শিশুদের সাঁতারে আগ্রহী করে তুলতে এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে এই উদ্যোগ প্রশংসনীয়।

 


আলোচনা সভা শেষে অতিথিদের উপস্থিতিতে অনূর্ধ্ব—১৪ ক্যাটাগরির প্রশিক্ষণার্থীরা পুকুরের পানিতে নেমে প্রশিক্ষণ কার্যক্রম শুরু করে। এর মধ্য দিয়ে ১৫ দিনব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার