মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড

প্রকাশিত: ০৯ নভেম্বর, ২০২৬ ২১:০১

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ বিস্তার রোধে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। সোমবার  সুনামগঞ্জ সদর উপজেলার নতুন বাসস্ট্যান্ডসহ বিভিন্ন এলাকায় পৃথক মোবাইল কোর্ট অভিযান চালিয়ে চারটি মামলায় চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

 


জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এসব অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী অভিযুক্ত চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি তাদের কাছ থেকে মোট ৩০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়।


জেলা প্রশাসন সূত্রে জানা যায়, মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গঠনে জেলা প্রশাসনের এসব কার্যক্রমে সর্বস্তরের মানুষের সহযোগিতাও কামনা করা হয়েছে।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার