প্রকাশিত: ১০ নভেম্বর, ২০২৬ ১১:৫১
সংগৃহীত ছবি
নভেম্বরের আন্তর্জাতিক ফুটবল বিরতিতে মাঠে নামছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। এ সময়ে দুটি করে ম্যাচ খেলবে দল দুটি। আর্জেন্টিনার প্রতিপক্ষ উরুগুয়ে ও কোস্টারিকা। অন্যদিকে ব্রাজিল মুখোমুখি হবে জাপান ও সিঙ্গাপুরের।
নভেম্বরের বিরতিতে নিজেদের মাঠে দুটি ম্যাচ খেলবে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী ১৪ নভেম্বর বাংলাদেশ সময় ভোর ৫টায় বুয়েনস এইরেসের বিখ্যাত বোম্বোনেরা স্টেডিয়ামে উরুগুয়ের মুখোমুখি হবে লিওনেল স্কালোনির দল।
এরপর ১৭ নভেম্বর কর্দোবার মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে কোস্টারিকার বিপক্ষে মাঠে নামবে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তবে ম্যাচটির শুরুর সময় এখনো নির্ধারণ করা হয়নি।
অন্যদিকে, এশিয়া সফরে দুটি ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ১৪ নভেম্বর সিঙ্গাপুরের জাতীয় স্টেডিয়ামে জাপানের মুখোমুখি হবে কার্লো আনচেলত্তির দল। বাংলাদেশ সময় বিকেল ৪টা ১৫ মিনিটে শুরু হবে ম্যাচটি।
এরপর ১৭ নভেম্বর একই ভেন্যুতে স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে ব্রাজিল। বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে ম্যাচটি।
এক নজরে ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচের সূচি
আর্জেন্টিনা
১৪ নভেম্বর: উরুগুয়ে বনাম আর্জেন্টিনা (বাংলাদেশ সময় ভোর ৫টা)
১৭ নভেম্বর: আর্জেন্টিনা বনাম কোস্টারিকা (সময় নির্ধারিত নয়)
ব্রাজিল
১৪ নভেম্বর: ব্রাজিল বনাম জাপান (বাংলাদেশ সময় বিকেল ৪টা ১৫ মিনিট)
১৭ নভেম্বর: ব্রাজিল বনাম সিঙ্গাপুর (বাংলাদেশ সময় বিকেল ৪টা)
সূত্র: আরটিভি নিউজ .কম
এমডি
খেলাধুলা থেকে আরো পড়ুন