উকিলপাড়ার ৩ প্রতিষ্ঠানকে ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ১০ নভেম্বর, ২০২৬ ২০:২৪

সুনামগঞ্জ পৌর শহরের উকিলপাড়া এলাকায় বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করে বিভিন্ন অনিয়মের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে এসআরবি—৯ এবং জেলা প্রশাসন। গত সোমবার (৯ নভেম্বর) আনুমানিক সন্ধ্যা ৬টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত এ যৌথ অভিযান পরিচালিত হয়।

 

 

 


অভিযানে অনিবন্ধিত অবস্থায় খাদ্যদ্রব্য উৎপাদন ও বিক্রয়, পণ্যের মোড়কে অনিয়ম এবং নির্ধারিত স্থানে মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে—নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর ৩৯ ধারা এবং ভোক্তা—অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭, ৩৮ ও ৫৩ ধারায় তিন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

 


এরমধ্যে আল আরাফাহ বেকারীর মালিক কামরুল হাসান মুন্নাকে ১,০০,০০০ টাকা। মেসার্স মা এন্টারপ্রাইজকে মালিক মিন্টু দেবকে ১,০০,০০০ টাকা। ওমর উসমান ফ্রুট এন্ড ফ্রুট এজেন্সির মালিক আবুল হোসেনকে ২০,০০০ টাকা জরিমানা করা হয়।

 


এসব অপরাধের বিষয়ে এসআরবি—৯ গোয়েন্দা তৎপরতা জোরদার করেছিল। নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী অনিবন্ধিত অবস্থায় খাদ্যদ্রব্য উৎপাদন ও বিক্রয় এবং ভোক্তা—অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী মানুষের জীবন বা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর প্রক্রিয়া পণ্য উৎপাদন, প্রতিশ্রুত পরিমাপ অপেক্ষা কম দেওয়া কিংবা দৃশ্যমান স্থানে মূল্যতালিকা না রাখা দণ্ডনীয় অপরাধ। এসব অপরাধে সংশ্লিষ্টদের কারাদণ্ড, আর্থিক জরিমানা বা উভয় দণ্ডের বিধান রয়েছে।

 


সিলেট এসআরবি—৯ এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে. এম শহিদুল ইসলাম সোহাগ মঙ্গলবার এক প্রেসবিজ্ঞপ্তিতে জানান, দেশের আইন—শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি জনস্বার্থে এসআরবি—৯ এর গোয়েন্দা তৎপরতা ও এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার