প্রকাশিত: ১০ নভেম্বর, ২০২৬ ২০:০৪
দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে তাহিরপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে বিক্ষোভ মিছিলটি তাহিরপুর উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় অফিসের সামনে সমাবেশে মিলিত হয়।
তাহিরপুর উপজেলা বিএনপির আহবায়ক বাদল মিয়ার সভাপতিত্বে ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক তুজাম্মিল হক নাসরুমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাখাওয়াত হোসেন, নাসের উজ্জ্বল, মুরসালিন আহমদ, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া, সুনামগঞ্জ জেলা যুবদলের সহ গ্রাম সরকার বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, সহ দপ্তর সম্পাদক সামরুল ইসলাম, তাহিরপুর উপজেলা যুবদল নেতা জাহাঙ্গীর আলম, যুবদল নেতা নুর মিয়া, মিজানুর রহমান, তামিম আহমদ লিংকন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহিন মিয়া, যুগ্ম আহবায়ক জুবায়ের জয়নাল সেচ্ছাসেবকদল নেতা পারভেজ জামান, ছাত্রদলের আহবায়ক আবুল হাসান রাসেল, সদস্য সচিব আসাদুজ্জামান মুন্না, ছাত্রনেতা আবুল হাসনাত রাহুল, জানে আলম প্রমুখ।
উপজেলার খবর থেকে আরো পড়ুন