নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মেহেদী হাসান সাকিব গ্রেপ্তার

প্রকাশিত: ১০ নভেম্বর, ২০২৬ ২০:২৯

নিষিদ্ধ সংগঠন জেলা ছাত্রলীগের সাবেক সহসম্পাদক মেহেদী হাসান সাকিবকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার বিকালে শান্তিগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

 


মেহেদী হাসান সাকিব গত ৪ আগস্ট সুনামগঞ্জে ছাত্র—জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামি। এ ছাড়া গত ১৮ সেপ্টেম্বর বিশ্বম্ভরপুর উপজেলার লালপুর এলাকায় ছাত্রলীগের মিছিল ও নাশকতার চেষ্টার অভিযোগে বিশ্বম্ভরপুর থানায় দায়ের করা মামলারও আসামি তিনি।

 


এছাড়াও নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানারে বিভিন্ন কর্মকাণ্ডে অংশ নিতে দেখা গেছে তাকে। সর্বশেষ নিষিদ্ধ সংগঠনটির ডাকা ধর্মঘট চলাকালে মঙ্গলবার ভোর রাতে বিশ্বম্ভরপুর উপজেলার রাতারগাঁও স্কুল অ্যান্ড কলেজ ভবনের গেটে তালা দেওয়া এবং নিষিদ্ধ আওয়ামী লীগের ধর্মঘটের ব্যানার লাগানোর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার