অধিনায়কত্ব পাওয়ার ম্যাচেই অ্যাসিস্ট-গোলে বড় জয়, দশে কত পেলেন হামজা?

প্রকাশিত: ১২ নভেম্বর, ২০২৬ ১১:৩৮

সংগৃহীত ছবি 

দীর্ঘদিন পর ভক্ত-অনুরাগীদের হৃদয় জয় করলো বাংলাদেশ। সাফ চ্যাম্পিয়নশিপে অসাধারণ এক ম্যাচ উপহার দিল লাল-সবুজের প্রতিনিধিরা। বলা যায়, পয়সা উসুল। হ্যাঁ, বুধবার জাতীয় স্টেডিয়ামে এমনই এক ম্যাচ উপহার দিয়েছে সাফ চ্যাম্পিয়নশিপের আয়োজকরা।

 

 

সাফ চ্যাম্পিয়নশিপে শুধু গোলেই প্রতিপক্ষ শ্রীলঙ্কাকে ৪-০ ব্যবধানে উড়িয়ে দেয়নি, বাংলাদেশের ইতিহাসে অন্যতম এক সেরা ম্যাচ খেলেছেন হামজা চৌধুরী-ফারহান আলী ওয়াহিদরা। ম্যাচ শেষেও তাই মুগ্ধ করা ম্যাচের রেশ রয়ে গেছে। দর্শকদের হৃদয় জেতা রোমাঞ্চকর ম্যাচে দুর্দান্ত ছিলেন হামজা। পুরো মাঠ জুড়ে মিডফিল্ডার উপস্থিতি ছিল দেখার মতো।

 

 

সঙ্গে সামনে থেকে নেতৃত্ব দিয়ে এক গোলও করেছেন তিনি। তার আগে শমিত সোমের গোলেও অবদান রেখেছেন তিনি। বলা যায়, বাংলাদেশের প্রথম গোলটি হামজার ক্রসে থেকেই করেন শমিত। অধিনায়ক হিসেবে অভিষেক দিনটা তাই স্বপ্নের মতো কেটেছে হামজার।

 

 

এমন দিনে শিষ্যর প্রশংসা না করে কি আর থাকা যায়। কার্পণ্য করলেন না থমাস ডুলিও। হামজার প্রশংসায় পঞ্চমুখ তিনি। তার ভাষায়, ‘অবশ্যই ১০-এ ১০! সে (হামজা) অসাধারণ খেলেছে। এর চেয়ে বেশি আর কী চাইবেন ওর কাছে, পাঁচটা গোল করবে?’

 

 

হামজার নেতৃত্বগুণ অসাধারণ মনে করেন ডুলি। তাই তার চাওয়া, সামনে শেফিল্ড উইনাইটেডের মিডফিল্ডারের হাতেই আর্মব্যান্ড থাকুক। তিনি বলেছেন, ‘আমি চাই সে প্রতিটি ম্যাচেই অধিনায়কত্ব করুক। সে একাদশের মূল খেলোয়াড়। তা ছাড়া মাঠে রেফারির সঙ্গে কথা বলার মতো ব্যক্তিত্ব ও প্রভাবও তার রয়েছে।’
সূত্র: কালবেলা .কম
এমডি

খেলাধুলা থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার