প্রকাশিত: ১২ নভেম্বর, ২০২৬ ১৩:৪৪
সংগৃহীত ছবি
সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল আগেই নিশ্চিত হয়েছিল। শ্রীলঙ্কাকে হারিয়ে তা আরও পোক্ত করেছে বাংলাদেশ। দাপুটে জয়ে চ্যাম্পিয়ন হয়ে গ্রুপ পর্বের খেলা শেষ করেছে হামজা-সোমিতরা।
বুধবার টমাস ডুলির দল শ্রীলঙ্কাকে ৪-০ গোলে গুঁড়িয়ে শেষ চারে পাকিস্তানকে পেয়েছে। পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। আগামী ১৪ নভেম্বর বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে হবে বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় সেমিফাইনাল।
লাল সবুজের বিপক্ষে ৪ গোলের হারে বিদায় নিয়েছে শ্রীলঙ্কা। আর তাতে সবচেয়ে বড় লাভ হয়েছে ভুটানের। শ্রীলঙ্কার বড় ব্যবধানের পরাজয়ে মাত্র ১ পয়েন্ট ও গোল ব্যবধানে এগিয়ে থেকে ‘বি’ গ্রুপ রানার্সআপ হয়ে সেমিফাইনালে পৌঁছেছে ভুটান।
শেষ চারে তাদের প্রতিপক্ষ গ্রুপ ‘এ’-এর চ্যাম্পিয়ন ভারত। সেমিফাইনালের প্রথম এই ম্যাচটি একই দিন বেলা ৩টায় হবে। ঢাকার জাতীয় স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ১৭ নভেম্বর।
সূত্র: যুগান্তর .কম
এমডি
খেলাধুলা থেকে আরো পড়ুন