মেসির সঙ্গে ব্যক্তিগত শিরোপার লড়াইয়ে সুলিভান, গড়লেন ইতিহাস

প্রকাশিত: ১৩ নভেম্বর, ২০২৬ ১১:৩০

সংগৃহীত ছবি 

এমএলএসের (মেজর লিগ সকার) বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জয়ের লড়াইয়ে এবার লিওনেল মেসির প্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্রের তরুণ ফুটবলার কাভান সুলিভান। মাত্র ১৭ বছর বয়সে ল্যান্ডন ডোনোভান এমএলএস এমভিপি পুরস্কারের চূড়ান্ত তালিকায় জায়গা করে নিয়ে ইতিহাস গড়েছেন ফিলাডেলফিয়া ইউনিয়নের এই মিডফিল্ডার। পুরস্কারটির ইতিহাসে তিনিই সর্বকনিষ্ঠ ফাইনালিস্ট।

 


বৃহস্পতিবার (১২ নভেম্বর) পাঁচ সদস্যের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করে এমএলএস কর্তৃপক্ষ। এতে মেসি ও সুলিভানের পাশাপাশি জায়গা পেয়েছেন ন্যাশভিল এসসির হানি মুখতার, এফসি সিনসিনাটির এভান্দার এবং হিউস্টন ডায়নামোর গুইলের্মে।

 


টানা দুই মৌসুম (২০২৪ ও ২০২৫) এমভিপি নির্বাচিত হয়েছেন মেসি। এবারও পুরস্কারটি জিতলে এমএলএসের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে তিনবার এমভিপি হওয়ার কীর্তি গড়বেন আর্জেন্টাইন মহাতারকা।

 


ইন্টার মায়ামির হয়ে চলতি মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন মেসি। নিয়মিত মৌসুমে ৩১ ম্যাচে ২৬ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ১৭ গোল। মোট ৪৩টি গোল-অবদান নিয়ে লিগের শীর্ষে থাকার পাশাপাশি জিতেছেন গোল্ডেন বুটও।

 


তবে মেসির সামনে শক্ত প্রতিদ্বন্দ্বিতা অপেক্ষা করছে। ন্যাশভিলের সাপোর্টার্স শিল্ড জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন হানি মুখতার। এভান্দার এফসি সিনসিনাটির হয়ে অবদান রেখেছেন ৩১টি গোলে। অন্যদিকে, হিউস্টন ডায়নামোকে প্লে-অফে তুলতে বড় ভূমিকা রেখেছেন গুইলের্মে।

 


এদিকে, বিশ্বকাপ বিরতির পর ফিলাডেলফিয়া ইউনিয়নের দুর্দান্ত প্রত্যাবর্তনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন সুলিভান। নিয়মিত মৌসুমে ৯ গোল ও ১৪ অ্যাসিস্ট মিলিয়ে মোট ২৩টি গোলে অবদান রেখেছেন তিনি। এর মধ্য দিয়ে এমএলএসের ইতিহাসে এক মৌসুমে কিশোর খেলোয়াড় হিসেবে সর্বোচ্চ গোল-অবদানের রেকর্ড গড়েছেন এই তরুণ।

 


তরুণদের পুরস্কারেও আলোচনায় সুলিভান

 


শুধু এমভিপি নয়, এমএলএস ইয়াং প্লেয়ার অব দ্য ইয়ার পুরস্কারের চূড়ান্ত তালিকাতেও জায়গা করে নিয়েছেন সুলিভান। এই বিভাগে তার প্রতিদ্বন্দ্বী রেড বুল নিউইয়র্কের জুলিয়ান হল ও আদি মেহমেতি।

 


তিন তরুণই নিজ নিজ ক্লাবের হয়ে নজরকাড়া পারফরম্যান্স দেখানোর পাশাপাশি যুক্তরাষ্ট্রের জাতীয় দলেও ডাক পেয়েছেন। তবে মাত্র ১৭ বছর বয়সে একাধিক ব্যক্তিগত পুরস্কারের চূড়ান্ত তালিকায় জায়গা করে নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন সুলিভান।

 


একদিকে এমএলএসে টানা তৃতীয়বারের মতো এমভিপি হওয়ার হাতছানি মেসির সামনে, অন্যদিকে ইতিহাস গড়ার অপেক্ষায় যুক্তরাষ্ট্রের নতুন ফুটবল প্রতিভা সুলিভান।

 


এমএলএসের বিভিন্ন পুরস্কারের চূড়ান্ত তালিকা

 

ল্যান্ডন ডোনোভান এমএলএস এমভিপি
এভান্দার (এফসি সিনসিনাটি)
গুইলের্মে (হিউস্টন ডায়নামো)
লিওনেল মেসি (ইন্টার মায়ামি)
হানি মুখতার (ন্যাশভিল)
কাভান সুলিভান (ফিলাডেলফিয়া ইউনিয়ন)
সিগি শ্মিড এমএলএস কোচ অব দ্য ইয়ার

 


বিজে ক্যালাঘান (ন্যাশভিল)
ইয়োয়ান দামে (সেন্ট লুইস সিটি)
জেসপার সোরেনসেন (ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপস)
এমএলএস হিউম্যানিটারিয়ান অব দ্য ইয়ার

 


পল আরিওলা (সিয়াটল সাউন্ডার্স)
অ্যান্ড্রু ফ্যারেল (নিউ ইংল্যান্ড রেভল্যুশন)
তেলাসকো সেগোভিয়া (ইন্টার মায়ামি)
মেসন স্টাজডুহার (রিয়াল সল্ট লেক)
ব্র্যাড স্টুভার (অস্টিন এফসি)

 


এমএলএস কামব্যাক প্লেয়ার অব দ্য ইয়ার

 


রায়ান গল্ড (ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপস)
নিক হ্যাগলুন্ড (এফসি সিনসিনাটি)
এডুয়ার্ড লোভেন (সান হোসে আর্থকোয়েকস)

 


এমএলএস ডিফেন্ডার অব দ্য ইয়ার

 


অ্যান্ডি নাজার (ন্যাশভিল)
জেইসন পালাসিওস (ন্যাশভিল)
ম্যাক্সওয়েল ওলেদজি (ন্যাশভিল)

 


এমএলএস গোলকিপার অব দ্য ইয়ার

 


রোমান বুর্কি (সেন্ট লুইস সিটি)
ব্রায়ান শোয়াকে (ন্যাশভিল)
ম্যাট টার্নার (নিউ ইংল্যান্ড রেভল্যুশন)

 


এমএলএস নিউকামার অব দ্য ইয়ার

 


আঁতোয়ান গ্রিজমান (অরল্যান্ডো সিটি)
গুইলের্মে (হিউস্টন ডায়নামো)
আন্দ্রে লুইজ (স্পোর্টিং কানসাস সিটি)

 


এমএলএস ইয়াং প্লেয়ার অব দ্য ইয়ার

 


জুলিয়ান হল (রেড বুল নিউইয়র্ক)
আদি মেহমেতি (রেড বুল নিউইয়র্ক)
কাভান সুলিভান (ফিলাডেলফিয়া ইউনিয়ন)
সূত্র: আরটিভি নিউজ .কম
এমডি

খেলাধুলা থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার