গ্রীণ বাংলা সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১৩ নভেম্বর, ২০২৬ ২২:২৬

‘আল্লাহ ব্যবসাকে হালাল এবং সুদকে হারাম করেছেন’ পবিত্র কোরআনের এই বাণীকে সামনে রেখে গ্রীণ বাংলা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে সভা হয়।

 


গ্রীণ বাংলা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সভাপতি মো. নূরুল আলম সিদ্দিকীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মানিক উল্লাহ সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমবায় কার্যালয়ের উপসহকারী নিবন্ধক মো. মাসুদ আহমদ। সভায় বক্তব্য রাখেন সমিতির সাবেক সভাপতি আব্দুস সাত্তার মো. মামুন, সহসভাপতি মো. সুহেল আলম, মো. আমিনুল ইসলাম, কোষাধ্যক্ষ মো. জহিরুল ইসলাম, কার্যকরী কমিটির সদস্য মাওলানা আব্দুল হাকিম, মো. আসাদুজ্জামান, জিল্লুর রহমান বাচ্চু ও তোফায়েল আহমদ। এছাড়াও বক্তব্য দেন অধ্যক্ষ মো. শরাফত উল্লাহ, রইছ উদ্দিন, ওলী উল্লাহ, শাহ জামাল, স্বাধীনা বেগম, মুন্নী আক্তার, মাহবুবা আক্তার প্রমুখ।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার