অঙ্কুর মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

প্রকাশিত: ১৩ নভেম্বর, ২০২৬ ২২:২৯

শিক্ষার্থীদের মেধা বিকাশ, সৃজনশীলতা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে অঙ্কুর মেধাবৃত্তি পরীক্ষা। শুক্রবার সকাল ১০টায় শহরের হাজী মকবুল পুরকায়স্থ (এইচএমপি) উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা হয়।

 


অঙ্কুর মেধাবৃত্তি সংসদের আয়োজনে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত এ পরীক্ষায় মোট ৯০৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিপ্লব চন্দ্র সরকার বলেন, শিক্ষার্থীরা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে পরীক্ষায় অংশগ্রহণ করেছে। আমি সরেজমিনে এসে পরীক্ষার পরিবেশ দেখেছি। আয়োজকদের এ উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের অভিভাবকরাও আয়োজন নিয়ে সন্তোষ প্রকাশ করেন। 

 

 

 


পরীক্ষা চলাকালে কেন্দ্রের সার্বিক পরিবেশ ও ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন ইউআরসি ইন্সপেক্টর সৈয়দ আহমদ শাহলান, দোয়ারাবাজার উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা এনামুল হক মোল্লা, এইচএমপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রেমানন্দ বিশ্বাস, পরীক্ষা নিয়ন্ত্রক মো. হারুন রশীদ ও হল পরিদর্শক সুপ্রিয় রায়।

 


এ সময় উপস্থিত ছিলেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক খলিল রহমান, মাধ্যমিক শিক্ষক সমিতির সদর উপজেলা সভাপতি শফিকুল ইসলাম, আতাউর রহমান তালুকদার, অজয় কুমার ধর, বিপ্লব চন্দ্র দাস, দবির উদ্দিন, অমিয় দে, বিবেকানন্দ দাস, আবুল কালাম আজাদ, রজব আলী, অনক লাল চক্রবর্তী, শহীদুল হক, রোকশানা ইয়াসমিন, রুমানা, পারজানা, নাজমা, জাহেদা বেগম, বাদল চন্দ্র তালুকদার ও গিয়াস উদ্দিনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার