ছাতক কনকচাঁপা খেলাঘর আসরের সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা

প্রকাশিত: ১৩ নভেম্বর, ২০২৬ ২২:৩০

ছাতক কনকচাঁপা খেলাঘর আসর এর সম্মেলন সফলের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুর ১২টায়  ছাতক শহরস্থ সংগঠনের নিজস্ব কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি বিজন সেন রায়। তিনি বেলা ১১টায় ছাতক কনকচাঁপা খেলাঘর আসরের কার্যালয় পরিদর্শন করেন। সাথে ছিলেন জেলা শাখার  সাংগঠনিক সম্পাদক আলী হায়দার। এ সময় তারা ছাতক কনকচাঁপা খেলাঘর আসর কার্যালয়ের সার্বিক পরিবেশ ও  সংগঠনের চলমান কার্যক্রম পর্যালোচনা করে দায়িত্বশীল দের কর্মকাণ্ডের প্রশংসা করেন।

 


পরে কনকচাঁপা খেলাঘর আসর ছাতক উপজেলা শাখার সভাপতি বিজিত রঞ্জন করের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বদরুল আমিন রুবেলের পরিচালনায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা শাখার সভাপতি বিজন সেন রায়। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আলী হায়দার।

 


সভায় অন্যান্যদের  মধ্যে  বক্তব্য  রাখেন ছাতক  উপজেলা শাখার সিনিয়র সহ—সভাপতি ও ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম, সহ— সভাপতি, দুলন  তরপদার, ভাস্কর দত্ত, তমাল পোদ্দার  ও  অজিত  কুমার  দাস প্রমুখ। 

 


এ সময়  উপস্থিত ছিলেন সংগঠনের শিক্ষা ও গবেষণা  বিষয়ক  সম্পাদক বিজয় ভূষণ দাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাওন আচার্য, সহ—প্রচার ও প্রকাশনা সম্পাদক দুলাল আহমদ, দপ্তর সম্পাদক সুরঞ্জন পুরকায়স্থ, অর্থ সম্পাদক আনসার মিয়া, সমাজকল্যাণ সম্পাদক কলি রায়, সহ—সমাজকল্যাণ সম্পাদক শামীমা নাসরিন শিপা, বিজ্ঞান ও পরিবেশ সম্পাদক ইমা ঘোষ এবং নির্বাহী সদস্য জাহাঙ্গীর আলম চৌধুরী, সুরঞ্জিত পাল ও শাওন চক্রবর্তীসহ স্থানীয় শিক্ষক—শিক্ষার্থী, শিল্পী ও অভিভাবকবৃন্দ।

 


সভায় সর্বসম্মতিক্রমে আগামী ডিসেম্বরের শেষ সপ্তাহে কনকচাঁপা খেলাঘর আসর ছাতক উপজেলা শাখার সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। আলোচনা সভা শেষে সংগঠনের শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ নৃত্য ও সংগীত পরিবেশিত হয়েছে।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার