দেশব্যাপী নাশকতার প্রতিবাদে সুবিপ্রবিতে র‌্যালি ও সমাবেশ

প্রকাশিত: ১৬ নভেম্বর, ২০২৬ ২০:১৮

দেশব্যাপী সন্ত্রাস, নাশকতা ও সহিংস কর্মকাণ্ডের প্রতিবাদে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (সুবিপ্রবি) র‌্যালি ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের উদ্যোগে একাডেমিক ভবনের সামনে র‌্যালি ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 


এসময় দেশব্যাপী সন্ত্রাস, নাশকতা ও সহিংস কর্মকাণ্ডের প্রতিবাদে র‌্যালি পরবর্তী প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (সুবিপ্রবি) এর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. জাকির হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (সুবিপ্রবি) এর উপ—উপাচার্য, বিজ্ঞান অনুষদ অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার।

 


এসময় উপস্থিত ছিলেন প্রক্টর, এসএসটিইউ, চেয়ারম্যান, গণিত বিভাগ অধ্যাপক ড. হারুন—অর—রশিদ, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (সুবিপ্রবি) এর পদার্থবিদ্যা বিভাগ এর চেয়ারম্যান মো. মারুফ চাঁদ প্রমুখ।

 


সমাবেশে বক্তারা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা জরুরি। সন্ত্রাস, নাশকতা ও সহিংসতার মাধ্যমে কোনোভাবেই সুস্থ ও স্বাভাবিক পরিবেশ বিনষ্ট হতে দেওয়া যায় না। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার