‘আব্দুল্লাহ ফুড বেকারি’ কে ১ লাখ টাকা জ‘রিমানা

প্রকাশিত: ১৬ নভেম্বর, ২০২৬ ২১:১২

সুনামগঞ্জ সদর উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ‘আব্দুল্লাহ ফুড বেকারি’ নামের একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। সোমবার সদর উপজেলার গৌরারং ইউনিয়নের লালপুর এলাকায় অবস্থিত ওই বেকারিতে এই অভিযান চালানো হয়।

 


জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ ও জনস্বাস্থ্য সুরক্ষায় সোমবার লালপুর এলাকার আব্দুল্লাহ ফুড বেকারিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানকালে নিরাপদ খাদ্য আইন, ২০১৩—এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করে একজনকে অভিযুক্ত করা হয় এবং তাৎক্ষণিকভাবে এক লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়।


জেলা প্রশাসন জানিয়েছে, সাধারণ মানুষের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এবং জনস্বাস্থ্য সুরক্ষায় প্রশাসনের এ ধরনের নিয়মিত অভিযান ও অব্যাহত থাকবে।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার