প্রকাশিত: ১৬ নভেম্বর, ২০২৬ ২১:১৫
বিশ্বম্ভরপুর উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুইটি ফার্মেসিকে মোট ৪৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) উপজেলার পলাশ বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
.jpg)
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সোমবার পলাশ বাজারে অবস্থিত ফার্মেসিগুলোতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানকালে এন্টিবায়োটিক রেজিস্টার সংরক্ষণ না করা এবং বিক্রির উদ্দেশ্যে ফিজিশিয়ান স্যাম্পল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে দুইটি ফার্মেসিকে অভিযুক্ত করা হয়। পরে ‘ওষুধ ও কসমেটিকস আইন, ২০২৩’-এর সংশ্লিষ্ট ধারায় দায়েরকৃত ২টি মামলায় ২ জনকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে ওষুধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক শিকদার কামরুল ইসলাম প্রসিকিউশন প্রদান করেন।
উপজেলার খবর থেকে আরো পড়ুন