প্রকাশিত: ১৬ নভেম্বর, ২০২৬ ২১:১৭
সিলেটের জনপ্রিয় দৈনিক জাগ্রত সিলেট-এর সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে পদোন্নতি পেয়েছেন ইয়াকুব শাহরিয়ার। এর আগে তিনি পত্রিকাটির শান্তিগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন।
গত ১২ নভেম্বর দৈনিক জাগ্রত সিলেটের সম্পাদক শেখ মুর্শেদ স্বাক্ষরিত এক আদেশের মাধ্যমে তাঁকে জেলা প্রতিনিধি হিসেবে পদোন্নতি দেওয়া হয়।
এ পদোন্নতিতে পত্রিকাটির সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ইয়াকুব শাহরিয়ার। পাশাপাশি বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সুনামগঞ্জের সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন ও গণমানুষের কথা আরও বিস্তৃত পরিসরে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
বর্তমানে ইয়াকুব শাহরিয়ার বাংলাদেশ বেতারের সুনামগঞ্জ জেলা সংবাদদাতা এবং দৈনিক সুনামগঞ্জের খবর-এর স্টাফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্বে রয়েছেন।
এদিকে, সুনামগঞ্জ জেলার যেকোনো সংবাদ, তথ্য ও ঘটনার বিষয়ে সহযোগিতা কামনা করেছেন ইয়াকুব শাহরিয়ার। সংবাদসংক্রান্ত তথ্য দিয়ে তাঁকে সহযোগিতা করতে ০১৭২৩-৬৯৮৩৬৯ নম্বরে যোগাযোগের অনুরোধ জানিয়েছেন তিনি।
উপজেলার খবর থেকে আরো পড়ুন