বেদানার দানা ছাড়ানোর সহজ কৌশল

প্রকাশিত: ১৭ নভেম্বর, ২০২৬ ১৩:০৭

সংগৃহীত ছবি

বেদানা অনেকেরই পছন্দের ফল। মিষ্টি স্বাদের এই ফলটি পুষ্টিগুণে ভরপুরও। কিন্তু এই ফলের খোসা ছাড়িয়ে ভিতর থেকে লাল টুকটুকে দানাগুলো বের করতে অনেকেরই ঝামেলার মনে হয়। একটু অসাবধান হলে ফল থেকে রস ছিটকে পড়ে চারদিকে। হাতে তো লাগেই, বেদানার রসে নোংরা হয় ঘরের মেঝে। তবে কয়েকটি সহজ কৌশল জানা থাকলে সহজেই দানাগুলি ছাড়িয়ে নেয়া সম্ভব। হাতের কাছে থাকা ছুরি, একটি বাটি এবং কাঠের চামচই এর জন্য যথেষ্ট।

 

কীভাবে সহজে বের করবেন বেদানার দানা

 

প্রথমে বেদানাটি ভালো করে পানি দিয়ে ধুয়ে নিন। এরপর একটি ছুরি দিয়ে ফলের উপরের মুকুটের মতো অংশটি অল্প করে কেটে বাদ দিন। খুব গভীর করে যাতে কাটতে না হয় সেদিকে খেয়াল রাখবেন।  তা না হলে ভিতরের দানাগুলি কেটে গিয়ে রস বেরিয়ে আসতে পারে।

 

এবার বেদানার গায়ে থাকা সাদা পর্দা বা প্রাকৃতিক বিভাজক রেখাগুলি দেখে নিন। সেই রেখা বরাবর খোসার উপর কয়েকটি হালকা চিরে দিন। এরপর হাত দিয়ে ধীরে ধীরে বেদানাটিকে কয়েকটি ছোট অংশে ভাগ করে নিন।

 

এবার একটি বড় ও গভীর বাটি নিন। বেদানার একটি অংশ দানার দিকটি নিচের দিকে রেখে বাটির উপর ধরুন। অন্য হাতে কাঠের চামচ দিয়ে খোসার পিছনের দিকে হালকা কিন্তু দৃঢ়ভাবে টোকা দিতে থাকুন। এতে ধীরে ধীরে দানাগুলি খোসা থেকে আলগা হয়ে বাটিতে পড়তে শুরু করবে। একইভাবে বাকি অংশগুলির দানাও বের করে নিন।

 

পানি ব্যবহার করতে পারেন

একটি বড় বাটিতে ঠান্ডা পানি নিন। বেদানার খোসা ছাড়িয়ে ছোট ছোট অংশগুলি পানির মধ্যে ডুবিয়ে রাখুন। এরপর আঙুলের সাহায্যে ধীরে ধীরে দানাগুলি আলাদা করুন। এই পদ্ধতিতে বেদানার দানাগুলি সাধারণত বাটির তলায় জমা হয় এবং সাদা আঁশ ও খোসার টুকরো পানির উপরে ভেসে ওঠে। উপরের ভাসমান সাদা অংশগুলি সরিয়ে পানি ঝরিয়ে নিলেই পরিষ্কার বেদানার দানা পেয়ে যাবেন।

 

এই দানাগুলি সরাসরি খাওয়ার পাশাপাশি ফলের সালাদ, দই কিংবা বিভিন্ন মিষ্টি খাবারেও ব্যবহার করা যায়। 

সূত্র:সমকাল.কম

 

বিশেষ সংখ্যা থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার