২০-৩০ বছর বয়সেই চুল পাকছে? জেনে নিন কারণ ও প্রতিকার

প্রকাশিত: ১৭ নভেম্বর, ২০২৬ ১৫:৫১

ছবি : সংগৃহীত

বয়স সবেমাত্র ত্রিশের কোঠা ছুঁয়েছে, আর তাতেই আয়নার সামনে দাঁড়িয়ে দেখা মিলছে এক-আধটা সাদা চুলের! শুরুতে দু-একটি চুল পেকে গেলেও ধীরে ধীরে এর সংখ্যা বাড়তে থাকায় দুশ্চিন্তায় পড়েন অনেকেই। এই সমস্যা থেকে মুক্তি পেতে বাজারে থাকা নানা রাসায়নিকযুক্ত তেল, শ্যাম্পু কিংবা হরেক রকমের ঘরোয়া সমাধানে ভরসা রাখেন অনেকে। 

 

কিন্তু কখনো কি ভেবে দেখেছেন, অল্প বয়সে চুল পেকে যাওয়ার আসল কারণ কী? এটি কি শুধুই বংশগত, না কি এর নেপথ্যে রয়েছে আমাদের দৈনন্দিন জীবনযাত্রা?

 

বিশেষজ্ঞদের মতে, চুলের স্বাভাবিক রং বজায় থাকে ‘মেলানিন’ নামক এক ধরনের রঞ্জক পদার্থের কারণে। চুলের গোড়ায় থাকা ‘মেলানোসাইট’ নামক কোষ এই রঞ্জক তৈরি করে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে স্বাভাবিক নিয়মেই এই কোষগুলোর কার্যক্ষমতা কমতে থাকে এবং চুল ধূসর বা সাদা হতে শুরু করে। তবে বর্তমান সময়ে অনেকের ক্ষেত্রেই এই প্রক্রিয়া বয়সের অনেক আগেই শুরু হয়ে যাচ্ছে।

অকালে চুল পেকে যাওয়ার প্রধান কারণসমূহ 

 

বংশগত বা জিনগত কারণ: চুল অকালে পেকে যাওয়ার অন্যতম বড় কারণ হলো বংশগতি। বাবা-মা বা পরিবারের নিকটাত্মীয়দের অল্প বয়সে চুল পেকে যাওয়ার ইতিহাস থাকলে পরবর্তী প্রজন্মের মধ্যেও এই প্রবণতা দেখা দেওয়ার ঝুঁকি অনেকটাই বেশি থাকে। 

 

পুষ্টির ঘাটতি: শরীরের পুষ্টির অভাব চুলের স্বাভাবিক রং ধরে রাখার প্রক্রিয়ায় মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলে। বিশেষ করে ভিটামিন বি-১২, ফলিক অ্যাসিড, জিঙ্ক এবং আয়রনের ঘাটতি হলে অল্প বয়সেই চুল সাদা হয়ে যেতে পারে। তাই শুধু বাহ্যিক পরিচর্যা নয়, পুষ্টিকর খাবার খাওয়ার প্রতিও নজর দেওয়া জরুরি। 

 


অনিয়মিত জীবনযাপন ও মানসিক চাপ: বর্তমানের যান্ত্রিক জীবনে দেরি করে ঘুমানো, অনিয়মিত রুটিন এবং প্রবল মানসিক চাপ অকালপক্বতার অন্যতম অনুঘটক। অতিরিক্ত মানসিক চাপ বা অক্সিডেটিভ স্ট্রেস চুলের ফলিকলকে ক্ষতিগ্রস্ত করে। 

 

শারীরিক জটিলতা ও হরমোনের ভারসাম্যহীনতা: থাইরয়েডের সমস্যা কিংবা শরীরে অক্সিডেটিভ স্ট্রেস বৃদ্ধি পাওয়ার কারণেও দ্রুত চুল পেকে যেতে পারে। এ ছাড়া ‘ডিএইচটি’ (ডাইহাইড্রোটেস্টোস্টেরন) হরমোনের প্রভাবে চুল দুর্বল ও সরু হয়ে ঝরে পড়তে শুরু করে, যার সঙ্গে অনেক সময় চুল পেকে যাওয়ার যোগও থাকে।

 

প্রতিকারের উপায় 

চিকিৎসকদের মতে, জিনগত কারণ পুরোপুরি বদলানো না গেলেও জীবনযাত্রার মান উন্নত করে এই সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব। খাবারে নিয়মিত পুষ্টিকর খাবার রাখা, পর্যাপ্ত পানি পান করা, মানসিক চাপমুক্ত থাকা এবং পরিমিত ঘুম অকালপক্বতা রোধে দারুণ কার্যকরী। 


সূত্র:যুগান্তর.কম

সু.খবর ডেস্ক

বিশেষ সংখ্যা থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার