দিরাইয়ে পূর্ব বি\'রো\'ধে\'র জের সং\'ঘ\'র্ষে প্রাণ গেল শান্তিগঞ্জের  রবজুলের

প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০২৬ ১৩:২৪

সংগৃহীত ছবি 

সুনামগঞ্জের দিরাইয়ে পূর্ববিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে রবজুল হক মোড়ল মিয়া (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৮ টার দিকে উপজেলার ছাদিরপুর পয়েন্ট এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

 


নিহত রবজুল হক মোড়ল মিয়া শান্তিগঞ্জ উপজেলার দুর্গাপুর গ্রামের বাসিন্দা।


স্থানীয়রা জানান, শান্তিগঞ্জ উপজেলার দুর্গাপুর গ্রামের জমির হোসেনের লোকজনের সঙ্গে একই গ্রামের মোড়ল গোষ্ঠীর দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে দুই পক্ষের মধ্যে আগে থেকেই উত্তেজনা বিরাজ করছিল। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে দিরাই উপজেলার ছাদিরপুর সড়কের পয়েন্ট এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।

 


একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে রবজুল হক মোড়ল মিয়াসহ অন্তত ১০ জন আহত হন। গুরুতর আহত রবজুলকে উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। 

 


অন্য আহতদের নাম-পরিচয় জানা যায়নি।


দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) প্রশান্ত দাস তালুকদার বলেন, সংঘর্ষে আহত রবজুল হক মোড়ল মিয়াকে হাসপাতালে নিয়ে আসার আগেই তাঁর মৃত্যু হয়েছে। হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকরা তাঁকে মৃত অবস্থায় পান।

 


দিরাই থানার ওসি আমিনুল ইসলাম বলেন, পূর্ব বিরোধের জেরে ১৬ নভেম্বর একবার মারামারি হয়েছে শান্তিগঞ্জের সীমানায়। এরজেরে গতকাল মারামারি হয় দিরাই’র সীমানায়। আগের সংঘর্ষে মামলা হয়েছে শান্তিগঞ্জ থানায়। এখনকার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার