প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০২৬ ১৯:১৪
জগন্নাথপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ফুটপাত দখলমুক্ত করতে ৬ দোকানিকে জরিমানা ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহসীন উদ্দীনের নেতৃত্বে উপজেলা সদরে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জগন্নাথপুর উপজেলা সদরের প্রধান সড়ক ও ফুটপাত অবৈধভাবে দখল করায় ৬ দোকানিকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহসীন উদ্দীন বলেন, জগন্নাথপুর পৌরসভা, আনসার সদস্য ও জগন্নাথপুর থানা পুলিশের সার্বিক সহযোগিতায় ফুটপাতের অস্থায়ী বেশকয়েকটি দোকানপাট অপসারণ হয়েছে। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান চলমান থাকবে।
উপজেলার খবর থেকে আরো পড়ুন