বিশ্বম্ভরপুরে কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির মানববন্ধন

প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০২৬ ১৯:১৫

ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্স পরিচালনায় বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল কর্তৃক বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সম্পৃক্ততা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে বিশ্বম্ভরপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা সদর পয়েন্টে বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির বিশ্বম্ভরপুর উপজেলা শাখার উদ্যোগে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এই মানববন্ধন পালিত হয়।

 


মানববন্ধনে বক্তারা বলেন, ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্স পরিচালনায় সমিতির সম্পৃক্ততা বাতিল করা হলে সাধারণ ঔষধ ব্যবসায়ীরা চরম ক্ষতির মুখে পড়বেন। অবিলম্বে এই অযৌক্তিক সিদ্ধান্ত প্রত্যাহার করে আগের নিয়ম বহাল রাখার জোর দাবি জানান তারা।

 


বক্তব্য দেন কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি বিশ্বম্ভরপুর উপজেলা শাখার সভাপতি পীযূষ দেবনাথ, সাধারণ সম্পাদক সৈয়দ আহমদ, আঁচল ফার্মেসির স্বত্বাধিকারী এবাদুর রহমান, জনপ্রিয় ফার্মেসির স্বত্বাধিকারী আব্দুল মান্নান, সিটি ফার্মেসির স্বত্বাধিকারী নেহার দেবনাথ, মোল্লা মেডিকেল হলের স্বত্বাধিকারী জহিরুল ইসলাম, আনিকা ফার্মেসির স্বত্বাধিকারী আব্দুল আজিজ প্রমুখ।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার