প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০২৬ ২১:০৪
প্রথিতযশা সাংবাদিক মুস্তফিজ শফি’র সম্পাদিত দেশের বহুল প্রচারিত জাতীয় দৈনিক দেশরূপান্তর পত্রিকার সুনামগঞ্জ প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সম্পাদক সেলিম আহমেদ তালুকদার। গত ১৫ নভেম্বর দৈনিক দেশরূপান্তর পত্রিকার সম্পাদক মুস্তাফিজ শফি স্বাক্ষরিত নিয়োগপত্র প্রদান করা হয়। এছাড়াও সেলিম আহমেদ তালুকদার দৈনিক সুনামগঞ্জের সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক, স্যাটেলাইট টিভি চ্যানেল জিটিভিতে কর্মরত আছেন।
তিনি দীর্ঘদিন ধরে সুনামগঞ্জের সমস্যা, উন্নয়ন ও সম্ভাবনা নিয়ে গণমাধ্যামকর্মী হিসেবে কাজ করে আসছেন। দেশরূপান্তরে জেলা প্রতিনিধি সেলিম আহমেদ তালুকদার বলেন, জাতীয় দৈনিক দেশ রূপান্তর পত্রিকাটি আমার উপর যে দ্বায়িত্ব অর্পন করেছেন তা যেন সততা ও নিষ্ঠার সাথে পালন করতে পারি, সেজন্য সবার দোয়া ও পরামর্শ কামনা করি।
উপজেলার খবর থেকে আরো পড়ুন