প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০২৬ ২১:০৬
চলতি বোরো মৌসুমে জগন্নাথপুর উপজেলায় হাওর রক্ষা বাঁধ নির্মাণের জন্য জরিপ কাজ শুরু হয়েছে। বুধবার পর্যন্ত জগন্নাথপুরের সর্ববৃহৎ নলুয়া হাওরসহ উপজেলার ছোট বড় ১৫টি হাওরে ১৪ কিলোমিটার জরিপ কাজ শেষ হয়েছে। ১ নভেম্বর থেকে শুরু হওয়া এ জরিপ প্রক্রিয়া আগামী ৩০ নভেম্বর শেষ হবে। এ সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) গঠনের কাজও শেষ করার কথা।
উপজেলা পানি উন্নয়ন বোর্ডের আঞ্চলিক কার্যালয়ে সূত্রে জানা গেছে, আগামী ১৫ ডিসেম্বর শুরু হবে বাঁধ নির্মাণ কাজ। শেষ হবে ২৮ ফেব্রুয়ারি। পানি উন্নয়ন বোর্ড এই বাঁধ নির্মাণের প্রাথমিক কাজ হিসেবে প্রকল্প প্রণয়ন ও ব্যয় নির্ধারণের জন্য জরিপ কাজ চালিয়ে যাচ্ছে। গত বছর জগন্নাথপুরে ৬ কোটি ৩০ লাখ টাকার অর্থায়নে ৩৭টি প্রকল্প বাস্তবায়ন কমিটি গঠনের মাধ্যমে ১৮ কিলোমিটার ফসলরক্ষা বেড়িবাঁধ সংস্কার ও নির্মাণ কাজ হয়েছিল।
নলুয়া হাওরপাড়ের কৃষক দাসনাগাঁও গ্রামের বাসিন্দা নান্টু দাস জানান, এবার হাওরে দ্রুত পানি কমে যাওয়ায় বোরো আবাদ নিয়ে শৃঙ্কিত আমরা। হাওরে শুকিয়ে যাচ্ছে। এবছর বোরো চাষবাদের শুরুতেই পানির তীব্র পানি সংকট দেখা দিবে।
হাওর ও নদী রক্ষা আন্দোলন কমিটির জগন্নাথপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক শামীম আহমদ বলেন, হাওরে ফসলরক্ষা রেড়িবাঁধের জরিপ কাজ চলছে। আমরা আশা করি, যথাসময়ে বাঁধের কাজ শুরু হবে এবং নীতিমালা অনুয়ায়ী বাঁধের কাজ নির্ধারিত সময়ে শেষ হবে। তিনি জানান, গত বছর অতিবৃষ্টি ও জলাবদ্ধতা কারণে হাওরের আধাপাকা ফসল পানিতে তলিয়ে যাওয়ায় কৃষকরা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। এবার হাওরে দ্রুত পানি মেনে যাওয়া বোরো আবাদের শুরুতেই পানি সংকটের শঙ্কায় আছেন কৃষকরা।
পানি উন্নয়ন বোর্ড উপজেলা কার্যালয়ের দায়িত্বে থাকা উপ সহকারী প্রকৌশলী শেখ ফরিদ বলেন, ১১ নভেম্বর থেকে বোরো ফসলরক্ষা বাঁধ নির্মাণের জন্য আমরা হাওরে সার্ভ (জরিপ) কাজ শুরু হয়েছে। নিদিষ্ট সময়ের মধ্যে জরিপ কাজ শেষ হবে। আগামী ১৫ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে বাঁধের কাজ শুরু হবে।
উপজেলার খবর থেকে আরো পড়ুন