চাকরির নিরাপত্তা ও ন্যায্য মর্যাদাসহ তিন দফা দাবিতে সভা

প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২৬ ১৯:১২

মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকদের চাকরির নিরাপত্তা, কল্যাণ ও ন্যায্য মর্যাদা নিশ্চিত করার দাবিতে মউশিক শিক্ষক কল্যাণ ফাউন্ডেশনের ৬ষ্ঠ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় সুনামগঞ্জ জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে সভা হয়।

 


মউশিক শিক্ষক কল্যাণ ফাউন্ডেশন সুনামগঞ্জ জেলা শাখা ও জেলার ১২টি উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মাস্টার ট্রেইনার মাওলানা আশরাফ উদ্দিন। সভায় সভাপতিত্ব করেন মউশিক শিক্ষক কল্যাণ ফাউন্ডেশন সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা নুর হোসেন আজিজ। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা নিয়াকত আলী।

 


সভায় বক্তব্য রাখেন মউশিক শিক্ষক কল্যাণ ফাউন্ডেশন  সুনামগঞ্জ সদর উপজেলা শাখার সভাপতি মাওলানা উমর ফারুক বিপ্লবী, তাহিরপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা দ্বীন ইসলাম আজাদী, বিশ্বম্ভরপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল মতিন খান, শান্তিগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল্লাহ, সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মঞ্জুর আহমেদ, তাহিরপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মশিউর রহমান, সদর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা সিদ্দিকুর রহমান প্রমুখ।
এ সময় তারা মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের মাধ্যমে প্রাথমিক ও মৌলিক শিক্ষার প্রসারে শিক্ষকদের ভূমিকা তুলে ধরেন।  পাশাপাশি দীর্ঘদিন ধরে এ কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত শিক্ষকদের পেশাগত অনিশ্চয়তা, চাকরির নিরাপত্তা ও ন্যায্য সুযোগ—সুবিধার বিষয়গুলো আলোচনায় উঠে আসে।
বক্তারা শিক্ষকদের কল্যাণ ও পেশাগত মর্যাদা নিশ্চিত করতে প্রকল্পভিত্তিক ব্যবস্থার পরিবর্তে স্থায়ী সমাধান, চাকরির নিরাপত্তা এবং শিক্ষকদের ন্যায্য মর্যাদা প্রতিষ্ঠার দাবি জানান।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার