পশ্চিম রায়পুরে নতুন মসজিদ নির্মাণে মাটি ভরাট কাজের উদ্বোধন

প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২৬ ১৯:১৫

শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের রায়পুর গ্রামের পশ্চিমাংশে একটি মসজিদ নির্মাণের লক্ষে মাটি ভরাট কাজের উদ্বোধন করেছেন গ্রামবাসী। শনিবার সকাল সাড়ে ৯টায় পাগলা বাজার ব্রিজের পূর্বপাড় সংলগ্ন রায়পুর পঞ্চায়েত কবরস্থানের পাশে এই মাটি ভড়াট কাজের উদ্বোধন করা হয়। মাটি ভরাট কাজে প্রথম দিকে ব্যবসায়ী তোয়েল আহমদ, সুবাহ মিয়া, সুফি মিয়া বিশ হাজার করে এবং এই ওয়ার্ডের সাবেক সদস্য ও ব্যবসায়ী মকবুল হোসেন ও বর্তমান সদস্য জফরুল হক ছয় হাজার টাকা করে অনুদান দেন। তাদের দেওয়া অর্থে মসজিদ নির্মাণের প্রাথমিক ধাপের কাজের সূচনা হয়।

 


গ্রামের বাসিন্দা জুনেদ আহমদ, ফয়সল আহমদ ও শামীম আহমদের যৌথ পরিচালনায় দাতাগণ ছাড়াও মাটি ভরাট কাজের সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন রায়পুর গ্রামের বাসিন্দা ফজু মিয়া, ইসলাম উদ্দিন, মো. আলা উদ্দিন, ক্বারী রিফাত আলী, চাঁন মিয়া, আওলাদ হোসেন, রফিক আলী, সালা উদ্দিন, হাফিজ উদ্দিন, ইমদাদ হোসাইন, খাদিম মিয়া, বকুল মিয়া, আলম মিয়া, মো. শাহ জাহান ও সিজিল আহমদ রনি।

 


এসময় বিশেষ মোনাজাত পরিচালনা করেন কান্দিগাঁও কেন্দ্রিয় জামে মসজিদের ইমাম মাও. আনোয়ার হোসেন ও মুয়াজ্জিন মাও. রিয়াজ উদ্দিন।
মাটি ভরাট উদ্বোধন শেষে বক্তব্য দেন আওলাদ হোসেন, মকবুল হোসেন ও জফরুল হক। তারা বলেন, দেশ এবং প্রবাসে থাকা ধর্মপ্রাণ মুসলিম ভাইদের প্রতি আমাদের অনুরোধ, সামর্থ্য অনুযায়ী আমাদের এই মসজিদ নির্মাণ কাজে এগিয়ে আসুন। আর্থিক সহযোগিতা পাঠাতে ০১৭২৬৭০০১৭৭ (জুনেদ আহমদ), ০১৭৮০৮৩৭৪৩৪ (ফয়সল আহমদ) এবং ০১৭৪৫৯০৩৪২৫ (শামীম আহমদ) এই নাম্বারগেুলোতে যোগাযোগ করার অনুরোধ করেছেন তারা।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার